সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪জুন,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৭৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৬৩-ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে আজকের দিনে মীর জাফরকে বাংলার নবাব হিসাবে নিযুক্ত করেন।
১৭৯৩-ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয় এদিন।
১৯১৮-আজকের দিনে কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো পর্যন্ত।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮১৯ – শিল্পপ্রেমী লোকহিতৈষী, কলকাতার মার্বেল প্যালেস প্রতিষ্ঠাতা রাজেন্দ্র মল্লিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৭ – ভারতীয় সংগীত শিক্ষক, সঙ্গীতজ্ঞ ও গোয়ালিয়র ঘরানার হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত ওমকারনাথ ঠাকুর-এর জন্মদিন আজ।
১৯০৮ – সঙ্গীত-নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও অভিনেতা গুরু গোপীনাথ এদিন জন্মান।
১৯৪৩ – ভারতীয় ঔপন্যাসিক ও এম.আই.টি.র অধ্যাপক অনিতা দেশাই (মজুমদার)আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – আর্জেন্টিনীয় ফুটবলার লিওনেল মেসি –র জন্মদিন আজ।
আরও পড়ুন অতীতের পাটলিপুত্র, বর্তমান পাটনার আদিকথা
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৭ -আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি আজকের দিনে প্রয়াত হন।
১৯৮০ -ভারতের চতুর্থ রাষ্ট্রপতি তথা ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি-র প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ – মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, সুরকার ও সঙ্গীত নির্দেশক জ্যাকি গ্লিসন এদিন প্রয়াত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?