সময় কলকাতা ডেস্ক,২৭ জুন: সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন লেমন পনির বাটার ফ্রাই। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন লেমন পনির বাটার ফ্রাই। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? বাড়ির ছোট থেকে বড়ো সকলেই চেটেপুটে খাবে লেমন পনির বাটার ফ্রাই। লেমন পনির বাটার ফ্রাই বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির-৩৫০ গ্রাম
গন্ধরাজ লেবুর রস-৩ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চা চামচ
গন্ধরাজ লেবুর খোসা কোরা-১চা চামচ
নুন ও গোলমরিচ গুঁড়ো-স্বাদমত
আরও পড়ুন স্বাদ বদলাতে চিকেন নয়, বানিয়ে ফেলুন মটন রেজালা

ডিম-২টি
ময়দা-২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার-৩ টেবিল চামচ
বেকিং সোডা-১ চা চামচ
বেকিং পাউডার-আধ চা চামচ
সোডা ওয়াটার-আধ কাপ
সাদা তেল- ২৫০ গ্রাম

রন্ধন প্রণালী
প্রথমেই পনির লম্বা লম্বা আঙুলের মাপে কেটে নিন। একটি পাত্রে পনির নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ১ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে মায়দা,কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এরপর পনির স্ট্রিপগুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন লেমন পনির বাটার ফ্রাই।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি