Home » জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে চান? আজ থেকেই ডায়েট লিস্টে রাখুন এই খাবারগুলি

জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেতে চান? আজ থেকেই ডায়েট লিস্টে রাখুন এই খাবারগুলি

সময় কলকাতা ডেস্ক,৬ জুলাইঃ বয়স একটু বাড়তে না বাড়তেই অনেকের জয়েন্টের ব্যথা শুরু হয়ে যায়। আর এই জয়েন্টের ব্যথা এতটাই বেশি হয় যে এর থেকে রেহাই পেতে অনেক উপায় থাকলেও খুব একটা বেশি রেহাই পাওয়া যায়না। অনেকের হাত, হাঁটু, পা এবং মেরুদন্ডের জয়েন্টের ব্যথা হয়। এমনকী এই জয়েন্টের ব্যথা হওয়ার কারণে জ্বালাপোড়ার সম্মুখীন হতে হয়। এই জয়েন্টের ব্যথা হলে যথাসময় রোগীর ব্যবস্থা না নিলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনি কয়েকটি খাবারের মাধ্যমে এই ব্যথার থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে লাল ক্যাপসিকাম, ওটস, আদা, পালং শাক,আঙুর হলুদ, রসুন ইত্যাদি খেতে পারেন।

ডার্ক চকলেট
ডার্ক চকলেট এর মধ্যে আছে ইনফ্লামেটরি বৈশিষ্ট্য। যা শরীরের প্রদাহের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। ডার্ক চকলেট একটি স্বাস্থ্যকর খাবার।
বীজ ও বাদাম
বাদাম, হ্যাজেল নাট, চিনা বাদাম, আখরোট এগুলির মধ্যে তিনটি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ থাকে তাছাড়া এর মধ্যে ব্যাথা বিরোধী বৈশিষ্ট্য থাকে। তাছাড়াও এই বীজ এবং বাদামে থাকে ফাইবার, ম্যাগনেসিয়াম জিংক, ক্যালসিয়াম এবং ভিটামিন ই। এটি পলিআনস্যাচুরেটেড এবং মনোসেচুরেটেড ফ্যাটের উৎস যা জয়েন্টের ব্যাথা এমনকি হার্টের জন্য খুব উপকারী।

আরও  পড়ুন  তীব্র গরমে বাড়ে হিট স্ট্রোকের আশঙ্কা, কীভাবে বুঝবেন লক্ষণ?

সাধারণ শাকসবজি
কিছু সাধারণ শাকসবজি যেমন ফুলকপি, ব্রোকলি ইত্যাদিতে সাল ফেরার নামক একটি যৌগ পাওয়া যায়। যেটি আর্থারাইটিস জনিত ব্যথা কমাতে খুবই উপকারী। এর পাশাপাশি মৌসুমী শাকসবজি খাওয়া খুবই উপকারী।এই শাকসবজি গুলি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে চাষের কীটনাশক ও সার না থাকে।
বেরি
সব ধরনের বেরি জাতীয় ফল। যেমন ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা জয়েন্টের ব্যথা থেকে আমাদের মুক্তি দেয়। এটিতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রী রেডিক্যাল থেকে আমাদের মুক্তি দেয়।

About Post Author