সময় কলকাতা ডেস্কঃ আজ ৪ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮১৭ – স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়।
১৮২৭ – নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি হয়।
১৮২৮ – উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
১৮২৯ – লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয়।
১৮৮১ – ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
১৯৪৩ -সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন।
২০০১ – মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দিন ঘোষণা করল কংগ্রেস, আমন্ত্রণ সব বিরোধী দলকে
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৩১- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাঙ্গলা ভাষা ও বাঙ্গলা সাহিত্যের প্রথম ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৪ – নোবেলজয়ী পোলিশ-আমেরিকান সাহিত্যিক আইজাক সিঙ্গার-এর জন্মদিন আজ।
১৯১০ – অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০২ – স্বামী বিবেকানন্দ, “আধুনিক ভারতের স্রষ্টা”, লেখক এবং সন্ন্যাসী পরিব্রাজক আজকের দিনে প্রয়াত হন।
১৯০৭ – ‘হিতবাদী’ সম্পাদক কালীপ্রসন্ন কাব্যবিশারদ-এর প্রয়াণ দিবস আজ।
১৯২৭ – ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ, বাংলার নবজাগরণের সময়কালে প্রখ্যাত নাট্যকার এদিন প্রয়াত হন।
১৯৩৪ – নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মারি ক্যুরি আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৩ – স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার পিঙ্গালি ভেঙ্কাইয়া-র প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?