সময় কলকাতা ডেস্ক,৪ জুলাইঃ ফের বঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তে বাড়ছে দিন ও রাতের তাপমাত্রার পারদ। কলকাতা সহ জেলায় জেলায় ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। ফের জেলায় জেলায় রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। আগামী দু’দিনের মধ্যে গরম আরও বাড়বে। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮০ থেকে ৯৮ শতাংশ।
আরও পড়ুন একা কুম্ভ হয়েও হল না দুর্গরক্ষা, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

পূর্বাভাস বলছে, মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে। সেইসঙ্গে বইবে ‘লু’। এদিকে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, ৪ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি