সময় কলকাতা ডেস্কঃআজ ৫ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬৮৭ – ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা আজকের দিনে প্রকাশিত হয়।
১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদিত হয়।
১৯৪৮ – ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৫৪ – বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।
১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারিত করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
আরও পড়ুন কুয়েতের বিরুদ্ধে ফাইনালের আগে আত্মবিশ্বাসী ভারত
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৫৭ – জার্মানীর কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৬ -বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার-এর জন্মদিন আজ।
১৯০১ – প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার এদিন জন্মান।
১৯২৯ – ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন মিলন মেলায় আর্জেন্টিনার বাজপাখি, সম্বর্ধনা দুই প্রধানের
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮২৬ – সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যা ফেলস আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৭ -ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায় এদিন প্রয়াত হন।
১৯৬৫ -বনবিহারী মুখোপাধ্যায়, চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টার প্রয়াণ দিবস আজ।
১৯৯৩ – কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা এদিন প্রয়াত হন।
২০০৭ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক