সময় কলকাতা ডেস্ক,৫ জুলাই : ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি এমন একটি ডিস বা মেনু যা বারবার ভোজন রসিকদের আকৃষ্ট করে।নাম এর উৎস নির্দেশ করে অর্থাৎ দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোর থেকে এই রান্না বিশ্বে প্রসিদ্ধি লাভ করে।বিশ্ব-বিখ্যাত ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি একটি ঐতিহ্যবাহী তরকারি যা কাঁকড়া এবং অনেক মশলা ব্যবহার করে প্রস্তুত করা হয়।
এটি দেখতে হলুদ এবং কমলা রঙের এবং খুব সময় সাপেক্ষ রান্না নয় এবং ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি ৩০ মিনিটের মধ্যে রান্না করা যায়।
উপকরণ :রসুন, কাঁচা কাটা পেঁয়াজ, কারি পাতা এটি, গোটা জিরে , হলুদ, কাশ্মীরি মরিচ, কারি পাতা, কাঁকড়া এবং সুস্বাদের জন্য উপাদেয় কিন্তু প্রতিটি হেসেলে কার্যত পাওয়া যায় এমন অন্যান্য উপাদানের মিশ্রণ যোগ করতে হয়। কোরানো নারকেলের মতো উপাদানগুলি ব্যবহার করে রান্না করা হয়।কোকোনাট মিল্ক বা নারকেল কে মিক্সিতে তরল করে ব্যবহার করুন।
রন্ধন প্রণালী : ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি রান্নার শুরুতেই একটি প্যানে মাঝারি আঁচে কিছু তেল গরম করুন।
রসুন এবং কাটা পেঁয়াজ যোগ করুন।এগুলিকে ২-৩ মিনিট বা সোনালি আভার পরে বাদামী হওয়া পর্যন্ত নাড়ুন।
প্যানে কারি পাতা এবং কাটা টমেটো যোগ করুন।এছাড়াও, গ্রেট করা নারকেল যোগ করুন।উপকরণগুলো আরও কিছুক্ষণ ভাজুন।সমস্ত শুকনো মসলার সাথে, আপনি বাজার থেকে কিনে আনা কাঁকড়াকে রান্না করুন।প্রথমে স্বাদ অনুযায়ী লবণ যোগ করুন।ঢাকনা ঢেকে ৫-৬ মিনিট আঁচে রাখুন।প্যানে তেঁতুলের রস যোগ করুন এবং ৩ মিনিটের জন্য রান্না করুন।এছাড়াও, তরকারি ঘন করতে নারকেল দুধ যোগ করুন।৪-৫ মিনিটের জন্য সবকিছু রান্না করুন।মাঝে নাড়তে থাকুন।কাঁকড়া সিদ্ধ হয়ে গেলে আগুন বন্ধ করে দিন।কিছু সময়ের জন্য সবকিছু এমনভাবে রাখুন , যাতে কাঁকড়া গ্রেভি ভিজিয়ে রাখে এবং রসালো হয়ে যায়।বাড়তি স্বাদের জন্য কিছু ধনেপাতা ছিটিয়ে দিন।
এই ম্যাঙ্গালোরিয়ান ক্র্যাব কারি মাছের বা মাংসের পরিবর্তে আসল কাঁকড়া দিয়ে তৈরি করা হয় এবং স্বাদের দিক থেকে অদ্বিতীয় এবং মুখে জল আনা। উপরোক্ত পদ্ধতিতে মাংসের পরিবর্ত হিসাবে বাড়িতে রেঁধে দুপুরের খাবারে ভাতের সাথে পরিবেশন করুন।
আরও পড়ুন :পর্ন মুভিতে আসক্ত স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ স্ত্রীর


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার