সময় কলকাতা ডেস্কঃ আজ ৬ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৮৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৮৫-বিখ্যাত ফরাসী চিকিৎসক ও বিজ্ঞানী লুই পাস্তুর রোগ প্রতিরোধক টীকা আবিষ্কার করেন।
১৮৯২ -দাদাভাই নওরোজজি ব্রিটেনে প্রথম ইনডিয়ান মেম্বার অব পার্লামেন্ট নির্বাচিত হন।
১৯১৯ – বিশ্বের প্রথম বিমান আটলান্টিক মহাসাগরে পাড়ি দেয় এবং এটি লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা।
১৯৪৪ – সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন।
১৯৫২ -লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল হয়।
আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বঙ্গ, শুধুই ঝরছে প্রাণ
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১২৬৫ -ইতালীর বিশ্বখ্যাত কবি দান্তে আলিঘিইরি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৩৭ – রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর, ভারতীয় গবেষক, প্রাচ্যবিদ ও সমাজ সংস্কারক-এর জন্মদিন আজ।
১৮৬৬ – বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসু এদিন জন্মান।ইন
১৮৯০ – ধন গোপাল মুখোপাধ্যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০১ – ভারতীয় শিক্ষাবিদ, লেখক এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ ভারত কেশরী ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯০৬ – ভারতীয় পদার্থবিদ এবং শিক্ষাবিদ দৌলত সিং কোঠারি এদিন জন্মান।
১৯৮৫ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর সিং –এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
২০০২ – ভারতীয় শিল্পপতি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা ধীরুভাই অম্বানী আজকের দিনে প্রয়াত হন।
২০১৪ – শঙ্করীপ্রসাদ বসু খ্যাতকীর্তি লেখক, সমালোচক, গবেষক ও ছাত্রপ্রিয় অধ্যাপক-এর প্রয়াণ দিবস আজ।
২০১৭ – বাংলাদেশী কৃষক, হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালী এদিন প্রয়াত হন।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক