সময় কলকাতা ডেস্ক,৮ জুলাইঃ শনিবারও রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় বদলাতে শুরু করেছে আবহাওয়া। সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তারই মধ্যে ওড়িশার কাছে বঙ্গোপসাগরে চোখ রাঙাতে শুরু করেছে নিম্নচাপ। যার জেরে শুক্রবার থেকেই তাপমাত্রা কিছুটা কমেছে। এদিকে, গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। যদিও রবিবার থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ।
আরও পড়ুন উত্তর চব্বিশ পরগনার কদম্বগাছি পীরগাছায় খুন নির্দল প্রার্থীর সমর্থক
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। যদিও গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৬ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, শনিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, ১০ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার