Home » বার্সেলোনার প্রাক্তন ফুটবলার,বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লুইজ সুয়ারেজ প্রয়াত

বার্সেলোনার প্রাক্তন ফুটবলার,বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লুইজ সুয়ারেজ প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই : চলে গেলেন স্পেনের কিংবদন্তি  ফুটবল তারকা লুইজ সুয়ারেজ। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে শতাধিক  গোল করলেও গোল দিয়ে আর কৃতিত্বকে বেঁধে রাখা সম্ভব নয়। তাঁর ফুটবলের সৌন্দর্য ছিল অতুলনীয়  যা তাঁকে প্রকৃত অর্থেই করে তোলে ফুটবল তারকা।লুইজ সুয়ারেজ বার্সেলোনা ও ইন্টার মিলানের হয়ে সাড়া জাগানো ফুটবল খেলেছেন। লুইজ সুয়ারেজ একমাত্র স্প্যানিশ তারকা যিনি ব্যালন ডি’অর খেতাব পেয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।বার্সেলোনা ও ইন্টার মিলান ক্লাব থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন :এবার কি মোহনবাগানের পথে ভারতীয় ফুটবলের বিস্ময় প্রতিভা সাহাল আব্দুল সামাদ?

 

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সবাইকে বিষাদে রেখে রবিবার মিলানে প্রয়াত হয়েছেন  লুইজ সুয়ারেজ।তাঁর “পারফেক্ট ফুটবলের নস্টালজিয়া”র উল্লেখ করেছে ইন্টার মিলান। তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে স্পেনের ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন :মহারাজ তোমারে সেলাম, ৫১ পূর্ণ করলেন সৌরভ

উল্লেখ্য,স্পেনের হয়ে ১৫ বছর ধরে  খেলেছেন লুইজ সুয়ারেজ। দেশের হয়ে ৩২টি আন্তর্জাতিক ম্যাচে তার করা গোলের সংখ্যা ১৪।একাধিক বড় ক্লাবের হয়ে  তিনি খেললেও তাকে বার্সেলোনার আইকন বলা হত। বার্সেলোনার হয়ে তিনি ৬২টি গোল করেছিলেন।তবে সবচেয়ে বেশি সময় তিনি কাটিয়েছেন ইন্টার মিলানে।ইন্টার মিলানে যখন তিনি যান সেসময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।১৯৬২ ও ১৯৬৬ সালের ফিফা বিশ্বকাপে স্পেনের হয় প্রতিনিধিত্ব করেছিলেন  লুইজ সুয়ারেজ। সুয়ারেজের ফুটবল ছিল দৃষ্টিনন্দন, আরকিটেক্ট নামে পরিচিত ছিলেন  তিনি।।সাম্পাদোরিয়ার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ১৯৭৩ সালে, ফুটবল জীবন ঠিক অবসরের ঠিক পঞ্চাশ বছর পরে ৮৮ বছর বয়সে তিনি চিরবিদায় নিলেন।।

আরও পড়ুন :উত্তরপ্রদেশের ফতেপুর সরগরম,অপহরণ হওয়া নির্যাতিতা উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

 

About Post Author