Home » হাসপাতালের পার্কিং লটে সহবাস : যৌন মিলনের জেরে প্রাণ গেল রোগীর, চাকরি গেল নার্সের

হাসপাতালের পার্কিং লটে সহবাস : যৌন মিলনের জেরে প্রাণ গেল রোগীর, চাকরি গেল নার্সের

সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাই :যৌন মিলনের  জেরে প্রাণ গেল রোগীর, চাকরি গেল নার্সের। বলাবাহুল্য, নার্সদের ভূমিকা মানুষের জীবনে যেমন অপরিসীম, তেমন-ই তাদের শ্রদ্ধার চোখে দেখা হয়। উল্লেখ্য,ফ্লোরেন্স নাইটিংগেল ছিলেন এমন একজন নার্স যিনি তার রোগীদের কাছে উচ্চ আদর্শের নিদর্শন হয়ে উঠেছিলেন।তিনি বিশেষ যত্ন নিতেন রোগীদের যা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আবার সম্প্রতি পেনিলোপ উইলিয়ামস নামে বৃটেনের এক নার্স এমন এক নিদর্শন তুলে ধরেছেন যাতে তাঁকে শেষপর্যন্ত তাঁর চাকরি খোয়াতে হয়েছে। পরিষেবা দেওয়ার মাঝেই তিনি এক রোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। শারীরিকভাবে বিপন্ন মানুষটির শারীরিক সম্পর্ক।হাসপাতাল চত্বরে গোপনে যৌন মিলনে রত হন রোগীর সঙ্গে। এই ঘটনার পরিণতি হয় চরম। নার্সের সঙ্গে যৌন মিলনের জেরে অসুস্থ মানুষটি প্রাণ হারান। আনন্দে মেতে উঠতে গিয়ে ঘটে বিপত্তি।যৌন মিলনের ফাঁকে হৃদরোগে আক্রান্ত হন দীর্ঘদিন ধরে ভুগতে থাকা রোগী। হাসপাতাল ঘটনাটির  তদন্ত করে।ফলশ্রুতিতে চাকরি হারান ওই ব্রিটিশ নার্স। যৌন মিলনে মৃত্যু ও চাকরি থেকে বরখাস্ত হওয়ার ঘটনাটি ওয়েলসের রেক্সহ্যাম হাসপাতালে ঘটেছে।

নার্সকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার আগে হাসপাতাল বিভাগীয় তদন্ত করে। হাসপাতাল জানতে পারে যে সে এক বছরেরও বেশি সময় ধরে একজন রোগীর সাথে সম্পর্ক বজায় রেখেছিল, ওয়েলসের রেক্সহ্যাম হাসপাতালের পার্কিং লটে তার সাথে যৌন মিলনের পরে লোকটি মারা গেলে এক সম্পর্কের অবসান হয়। হাসপাতালের খাতায় ও কর্মীদের কাছে “পেসেন্ট এ”  নামে পরিচিত রোগী ও পেনিলোপের সম্পর্ক রোগীর মৃত্যুর  পরে অবসান হয়েছে।

ঘটনার সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে জানা গিয়েছে,কিডনি সমস্যায় আক্রান্ত রোগী ডায়ালাইসিস চিকিৎসা করাচ্ছিলেন এবং গভীর রাতে যৌন মিলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।পেনিলোপ উইলিয়ামসের সাথে যৌন মিলনের ফাঁকে হৃদরোগে আক্রান্ত রোগী তার গাড়ির পিছনে পড়ে যান। এ সময় পেনিলোপ অ্যাম্বুলেন্স ডাকতে ব্যর্থ হন।সূত্রের মারফত জানা গিয়েছে যে রোগী “হৃদযন্ত্রের ব্যর্থতা এবং একটি মেডিকেল পর্বের কারণে দীর্ঘস্থায়ী কিডনি রোগের কারণে মারা যায় ।” মনে করা হচ্ছে যৌন আনন্দের তাৎক্ষণিক রেশ সামাল দেওয়া অসুস্থ রোগীর পক্ষে সম্ভব হয়নি।।

আরও পড়ুন : উত্তরপ্রদেশের ফতেপুর সরগরম,অপহরণ হওয়া নির্যাতিতা উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত

About Post Author