সময় কলকাতা ডেস্ক,৯ জুলাই : মাদকাসক্ত হয়ে মানুষ কি না করতে পারে! বলা হয়,সব নেশার মুলে থাকে কিছু অব্যক্ত ব্যথার গল্প যা কেউ জানে না। হয়তো কেউই জানবে না মাদকাসক্ত মানুষের ব্যথার গোপন কথা। কিন্তু যেই ব্যথায় বিদ্ধ হয়েই হয়তো সে এমন অপরাধ করে যা সাধারণ মানুষ জানতে পারে । জনমানসে আলোড়ন ফেলে দেয় সেরকমই কিছু ঘটনা। এরকম এক তোলপাড় ফেলা কাণ্ডে লাতিন আমেরিকার মেক্সিকোয় এক মাদকাসক্ত তাঁর প্রিয়তমা পত্নীকে নৃশংসভাবে খুন করে। শুধু খুন করেই সে ক্ষান্ত থাকে না। তারপর সে যা করেছে, তা সাধারণ মানুষের শিরদাঁড়ায় হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাঁর কাহিনী টেক্কা দিতে পারে রুদ্ধশ্বাস থ্রিলারকে। স্বামী নিহত স্ত্রীর মাথার খুলিকে সিগারেটের ছাইদানি হিসেবে ব্যবহার করতে থাকে।শুধু তাই নয়, আরও কিছু অভাবনীয় ঘটনা ঘটিয়েছে এই মাদকাসক্ত।
এতক্ষণ যার প্রসঙ্গে কথা হচ্ছিল, তিনি মেক্সিকোর এক যুবক। নাম আলভারো। বয়স ৩২। পেশায় বস্তু নির্মাতা। ব্রিটেনের এক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে মেক্সিকোর এই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ২৯ শে জুন স্ত্রী-কে মাদক খাইয়ে হত্যা করার। তারপর সেই মৃতদেহকে কেটে টুকরো টুকরো করে সেই আততায়ী। এরপর সেই টুকরো দেহ প্লাস্টিকের ব্যাগে সংরক্ষিত করে। দিল্লির শ্রদ্ধা ওয়াকারের ঘটনার সঙ্গে এই ঘটনার কিছুটা মিল রয়েছে।এরপরের ঘটনা আরও ভয়াবহ এবং মর্মান্তিক। স্ত্রীর মস্তিষ্কের মাংস দিয়ে ট্যাকো বানিয়ে, বাকি হাড় দিয়ে সিগারেটের ছাইদানি বানায় অভিযুক্ত। প্রসঙ্গত, ট্যাকো মেক্সিকোর একটি জনপ্রিয় খাবার।এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা বিশ্বে।

পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে সেই মাদকাসক্ত ব্যক্তি। পাশাপাশি সে কার নির্দেশে এই অপরাধ করেছে তাও জানিয়েছে। জেরায় সে বলেছে তাঁকে এই অপরাধের নির্দেশ দিয়েছেন সান্তা মুয়ের্তে এবং শয়তান। পবিত্র মৃত্যুর দেবীকে মেক্সিকানরা সান্তা মুয়ের্তে বলে ডাকে। জানা গিয়েছে একবছরেরও কিছু কম সময় আগে ৩২ বছরের আলভারো বিবাহ করেন ৩৮ বছরের মারিয়া মন্তেসেরটকে। মারিয়ার পাঁচ মেয়ে রয়েছে। যাঁদের বয়স ১২ থেকে ২৩ বছরের মধ্যে।

পুলিশের সামনে গোটা অপরাধের কথা স্বীকার করেছে আলভারো। মারিয়ার মা জানিয়েছে, অপরাধের দুদিন পর আলভারো তাঁর এক সৎ মেয়েকে ফোন করে বলে,”আমি তাঁকে ইতিমধ্যে হত্যা করেছি। তাঁর মৃতদেহের অংশগুলি প্লাস্টিকে রয়েছে। নিয়ে যাও।” তিনি আরও জানিয়েছেন যে আলভারোর মানসিক সমস্যা ছিল। শুধু স্ত্রীকে নয় আলভারোর বিরুদ্ধে তাঁর সৎ কন্যাদেরও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?