Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১১ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯২ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৮২৩ – ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

১৮৩২ – সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায়।

১৮৮৯ – অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

১৯৬০ – পাশ্চাত্যের বিভেদ ও শাসন করার নীতির ফসল হিসেবে কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৭৯ – আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ ভারত মহাসাগরে ভেঙ্গে পড়ে।

২০০২ – চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত হয়।

২০০৬ – ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৬৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি এডাম্‌স  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮২ – বাবা কাঁশীরাম,ভারতীয় কবি, স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক এদিন জন্মান।

১৮৯৭ – শিবনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন আজ।

১৯৩৩ – সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক  ও সমালোচক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৬৭ – ঝুম্পা লাহিড়ী, পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি বংশোদ্ভূত লেখিকার জন্মদিন আজ।

আরও পড়ুন    হৃদযন্ত্রে বিপর্যয় ডেকে আনতে খারাপ খাদ্যাভ্যাস বা সিগারেট সেবনের চেয়ে একাকিত্ব বেশি ভয়ঙ্কর

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩৭ – জর্জ গেরশ্বিন, মার্কিন পিয়ানোবাদক ও সুরকার আজকের দিনে প্রয়াত হন।

১৯৭৪ – পার ফাবিয়ান লাগেরকভিস্ট, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক, কবি ও নাট্যকার এদিন প্রয়াত হন।

১৯৮৫ – বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

২০০৩ – ভীষ্ম সাহনী, ভারতীয় লেখক, নাট্যকার ও অভিনেতা এদিন প্রয়াত হন।

About Post Author