সময় কলকাতা ডেস্ক,১১ জুলাইঃ গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হলেও গরম তেমন কমেনি বললেই চলে। জেলায় জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই বঙ্গে বদলাতে শুরু করেছে আবহাওয়া। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। জানা গিয়েছে, বুধবার থেকেই বাড়তে পারে গরম।

আরও পড়ুন পুনর্নির্বাচনের দিন মোটের ওপর শান্ত বঙ্গ
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই আকাশ রোদ ঝলমলে। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে বিকেলের দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে ওয়ারে। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৮ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৮৮ শতাংশ।

পূর্বাভাস বলছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এদিকে, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় আগামী ৪৮ঘন্টা লাল সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত হিমাচল প্রদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!