Home » যৌন হয়রানির মারাত্মক অভিযোগ টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপকের বিরুদ্ধে

যৌন হয়রানির মারাত্মক অভিযোগ টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপকের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক,১৩ জুলাই : “এমন একটি পৃথিবী হোক, যেখানে কোনো মহিলাকে যৌন হয়রানির শিকার হতে হবে না,” -কথাগুলি বলেছিলেন ফেসবুকের প্রাক্তন সিওও শেরিল স্যান্ডবার্গ। একটা কথা অন্তত স্পষ্ট করে বলা যায়, যৌন হয়রানির ঘটনায় উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলির মতই প্রথম ও দ্বিতীয় বিশ্বের দেশগুলিও উদ্বিগ্ন। এই অসুখ থেকে মুক্তির সন্ধানে রয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে যুক্তরাজ্যে ঘটে গিয়েছে একটি চাঞ্চল্যকর ঘটনা। এই দেশটির অন্যতম বহুল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বিবিসি। এবার সেই চ্যানেলের এক অভিজ্ঞ উপস্থাপকের (প্রেসেন্টার) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।উপস্থাপকের নাম হিউ এডওয়ার্ডস।

সে দেশেরই অপর এক দৈনিক পত্রিকা গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে তাঁরা বিবিসির এই সঞ্চালকের বিরুদ্ধে হাটে হাঁড়ি ভেঙ্গে দেয়। এডওয়ার্ডসের নাম না করে সেই প্রতিবেদনে তাঁর সম্পর্কে যৌন হয়রানির অভিযোগ তোলেন নির্যাতিতার মা। তিনি অভিযোগ করেন, ৩ বছর ধরে তাঁর মেয়েকে অশ্লীল ছবি পাঠানোর বিনিময়ে অর্থ দিয়ে আসছেন বিবিসির এক পুরুষ উপস্থাপক। মোট ৩৫ হাজার পাউন্ড সেই উপস্থাপক দিয়েছেন বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি তিনি আরও চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন তাঁর সন্তান কোকেন আসক্ত। সেই ৩৫ হাজার পাউন্ড সে নেশার দ্রব্যে ব্যয় করেছে। ১৯ মে তিনি বিবিসির কাছেও অভিযোগ করেন, কিন্তু সুরাহা হয়নি। স্বভাবতই এই প্রতিবেদন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

গত রবিবার ঘটনার কথা স্বীকার করে বিবৃতি দেয় বিবিসি কর্তৃপক্ষ। তারপর সেই অভিজ্ঞ উপস্থাপককে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় তাঁরা। যদিও গোটা ঘটনায় তদন্ত করছে তাঁরা। যদিও মেট্রোপলিটন পুলিশের দাবি উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগের সেরকম কোনও প্রমাণ পাওয়া যায়নি। গোটা ঘটনাকে বুজরুকি বলে উড়িয়ে দিয়েছেন এডওয়ার্ডসের আইনজীবী। অভিযুক্তের স্ত্রী জানিয়েছেন এডওয়ার্ডস অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়ে এডওয়ার্ডস এনিয়ে বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী ভিকি ফ্লিন্ড।

গত দুই দশক ধরে বিবিসির দর্শকদের পরিচিত মুখ
হিউ এডওয়ার্ডস। তাঁর শো ‘নিউজ অ্যাট টেন’ ইতিমধ্যে দেশে বিদেশে বিপুল সাফল্য পেয়েছে। সাধারণ নির্বাচনের ফলাফল হোক বা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর শোকসভা, সাবলীল ভঙ্গিতে দর্শককে প্রথম শুনিয়েছেন এডওয়ার্ডস। এহেন একজনের বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠায় স্তম্ভিত গোটা বিশ্বের বিবিসি-প্রেমীরা।।

About Post Author