Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ১৩ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৪তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৭১৩ – গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষর।

১৭৭১ – বিখ্যাত বৃটিশ সমুদ্র ভ্রমনকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।

১৮৩০ – কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়।

১৮৭১ – পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী হয়।

১৯০৫ – কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।

১৯২৯ – ভারতীয় বিপ্লবী যতীন্দ্র নাথ দাস জেলবন্দিদের অধিকারের দাবিতে আজকের দিনে ৬৩ দিনের অনশন শুরু করেন।

১৯৬৬ – যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮১৪ – নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০০ – ছবি বিশ্বাস , বাংলা নাট্যমঞ্চ এবং চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেতা এদিন জন্মান।

১৯৩৪ – ওলে সোয়েনকা, সাহিত্যে নোবেলজয়ী একজন নাইজেরীয় নাট্যকার ও কবির জন্মদিন আজ।

১৯৪১ – রবার্ট ফরস্টার, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৪২ – হ্যারিসন ফোর্ড, আমেরিকান অভিনেতা এবং প্রযোজক এদিন জন্মান।

আরও পড়ুন    ইতিহাস খ্যাত নবাব ওয়াজিদ আলি শাহ

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯৯ – কলকাতা হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি রমেশ চন্দ্র মিত্র আজকের দিনে প্রয়াত হন।

১৯৫৪ – ফ্রিদা কাহলো, মেক্সিকান চিত্রশিল্পী ও শিক্ষিকা এদিন প্রয়াত হন।

১৯৭৪ – প্যাট্রিক ব্ল্যাকেট, ইংরেজ পদার্থবিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৪ – দীনেশ গঙ্গোপাধ্যায় বাঙালি কবি, ঔপন্যাসিক ও অনুবাদকের প্রয়াণ দিবস আজ।

১৯৯৫ – আশাপূর্ণা দেবী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক এদিন প্রয়াত হন।

১৯৯৯ – গৌরী আইয়ুব, বিশিষ্ট সমাজকর্মী, কর্মী, লেখিকা ও শিক্ষিকা আজকের দিনে প্রয়াত হন।

About Post Author