সময় কলকাতা ডেস্ক,১৪ জুলাই: লিভার সিরোসিস একটি জটিল সমস্যা। তবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে লিভার সিরোসিস থেকে অনেকটা দূরে থাকা যায়। সাধারণত ভাইরাসজনিত কারণে লিভার সিরোসিস হয়। এক্ষেত্রে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি-এর মতো কিছু ভাইরাসের কারণে লিভার সিরোসিস হয়ে থাকে। এক্ষেত্রে লিভারের চর্বিজনিত প্রদাহের কারণে এ সমস্যা হতে পারে। লিভার সিরোসিস রোগীরা সুস্থ হতে চাইলে আজ থেকেই কিছু খাবার পাতে রাখুন-

ফ্রেশ সবজি আর ফল
লিভার সিরোসিস রোগীদের নিয়মিত ফ্রেশ সবজি এবং ফল খেতে হবে। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তার সাথে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের বিপাক ক্রিয়াকে সুস্থ রাখে। এরমধ্যে আপনি মিষ্টি আলু, কচু, টমেটো, গাজর, ব্রকোলি, ফুলকপি, ক্র্যানবেরি, ব্লুবেরি, আঙুর, পেঁপে ইত্যাদি খেতে পারেন।

আদা-তুলসি দিয়ে চা
দিনে একবার হলেও আদা তুলসি দিয়ে চা খেতে পারেন। কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যাফাইন যা জন্ডিসের হাত থেকে রক্ষা করে। তাছাড়াও ব্ল্যাক কফি খেতে পারেন। এটি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে।
আরও পড়ুন চেনা পদের অচেনা স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন গোলাপের পায়েস
গোটা শস্যদানা
কিছু গোটা শস্য দানা, যাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যেমন ওটস, বিভিন্ন বীজ, শস্যদানা।এছাড়া বাদাম এবং আমন্ডে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-ই, ফেনোলিক অ্যাসিড যা লিভারের জন্য খুবই উপকারী।

ছোট মাছ
বড় মাছ এবং রেড মিট খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারলে ভালো এর থেকে বরং ছোটো মাছ এবং চিকেন খান।চিকেনের মধ্যে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, অ্যালকোহল, কার্বোহাইড্রেট।যা খুবই উপকারী।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু