সময় কলকাতা ডেস্ক,১৮ জুলাইঃ ভেটকি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। কালিয়া হোক কিংবা পাতুরি হোক বা ফিশ ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে মাছ। কোফতা মানেই কি চিতল? অথবা চিংড়ি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক ভেটকি মাছের কোফতা কারি। কাতলা মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেটকি মাছের কোফতা কারি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে ভেটকি মাছের কোফতা কারি। ভেটকি মাছের কোফতা কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ভেটকি মাছ-৫০০ গ্রাম
আদা বাটা-১ টেবিল চামচ
লঙ্কা বাটা-১ টেবিল চামচ
নুন ও চিনি-স্বাদমতো
হলুদ গুঁড়ো-১ চা চামচ
গোটা গরম মশলা-৫ গ্রাম
তেজপাতা- ২টি

পেঁয়াজ বাটা-৩-৪ টেবিল চামচ
দই-২-৩ টেবিল চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবিল চামচ
নারকেলের দুধ-১ কাপ
ঘি-১ চামচ
গরম মশলা গুঁড়ো-১ চা চামচ

প্রথমেই ভেটকি মাছ ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পাত্রে ভেটকি মাছের পেস্টের সঙ্গে আদা বাটা, লঙ্কা বাটা, নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর বাটা ভেটকি হাতে গোল করে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে লাল করে ভেজে নিন। এরপর কড়াইতে দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে নারকেল দুধ ও জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে গোল গোল করে রাখা ভেটকি ঝোলে ছেড়ে দিন। গ্যাসের আঁচ কমিয়ে ৫ মিনিট ফুটতে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি ভেটকির কোফতা কারি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি