সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৮৩ – বৃটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করতে সক্ষম হন।
১৮৪১ – ১৮ জুলাই রবিবার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৫৪ – স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
১৮৭১ – কলকাতা ও অন্যান্য পৌরসভার রাস্তাঘাট তৈরি রক্ষার খরচ নির্বাহের জন্য নীতিনির্ধারক আইন চালু হয়।
১৯৪৭ – ভারতের স্বাধীনতা আইন ইংল্যান্ডের রাজার অনুমতি লাভ করে।
১৯৬৬ – মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপন করা হয়।
১৯৬৮ – আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টাক্লারাতে ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়।
আরও পড়ুন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিপর্যয় মোকাবিলা টিম পাঠাচ্ছে নবান্ন
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬১ – বৃটিশ ভারতে প্রথম ২ জন মহিলা স্নাতক ও ভারতে তথা দক্ষিণ এশিয়ায় প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৩ – জীবনতারা হালদার, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী,অনুশীলন সমিতির সদস্য এদিন জন্মান।
১৯০২ – মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবীর জন্মদিন আজ।
১৯০৯ – বিষ্ণু দে, বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক এদিন জন্মান।
১৯১৮ – নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও রাষ্ট্রপতি, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২২ – টমাস স্যামুয়েল কুন, মার্কিন দার্শনিক এদিন জন্মান।
১৯৪৩ – আরতি মুখার্জী, বাংলা তথা বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পীর জন্মদিন আজ।
১৯৮২ – প্রিয়াঙ্কা চোপড়া, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৮৯ – ভূমি পেড়নেকর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এদিন জন্মান।
১৯৯৬ – স্মৃতি মন্ধনা, ভারতীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
৭১৫ – মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি আজকের দিনে প্রয়াত হন।
১৯১৮ – ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় (বাঙালি) বিমান চালক প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে এদিন যুদ্ধ করেন এবং মৃত্যুবরণ করেন।
১৯৮৯ – রেবেকা শেফার, আমেরিকান মডেল এবং অভিনেত্রী আজকের দিনে প্রয়াত হন।
২০১৬ – মুবারক বেগম, ভারতীয় গায়িকার প্রয়াণ দিবস আজ।
২০২২ – ভূপিন্দর সিং, ভারতের প্রখ্যাত গজল শিল্পী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?