Home » টোম্যাটোর ঊর্ধ্বমুখী দামে কেন্দ্র লাগাম টানল, এখনও প্রভাব নেই রাজ্যে

টোম্যাটোর ঊর্ধ্বমুখী দামে কেন্দ্র লাগাম টানল, এখনও প্রভাব নেই রাজ্যে

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই : টোম্যাটো হেঁশেলে খুব প্রয়োজনীয় হলেও খুব আলতো করে বাজার থেকে বাড়িতে আনতে হয়। খুব অল্প চাপেই টোম্যাটো চিড়েচ্যাপ্টা হয়ে যায়।এবার টোম্যাটো সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস তুলছে।টোম্যাটোর চাপেই চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় মানুষের। এবার কেন্দ্র টোম্যাটোর দাম নিয়ন্ত্রণ করতে ব্যবস্থা নিলেও এখনও তার প্রভাব বঙ্গের বিভিন্ন বাজারের নেই। এখনও ঊর্ধ্বমুখী টোম্যাটোর দাম।

অভিনেতা সুনীল শেঠির টোম্যাটোর বাড়তি দাম নিয়ে প্রতিক্রিয়ায় মানুষ বিদ্রুপ করলেও বাস্তব হচ্ছে টোম্যাটোর দাম নিয়ে যেকোনও মানুষ বিরূপ প্রতিক্রিয়া জানাতেই পারেন। বাজারে গেলে সেরকম বহু পাওয়া যাবে যার এক একটি টোম্যাটো দশ টাকা করে কিনে ক্রুদ্ধ, ক্ষুব্ধ হচ্ছেন।কারণ টোম্যাটো খুবই দরকারি। তবুও। মানুষ অসহায়।

সবজি ও আনাজের দাম কিছুতেই মানুষের সাধ্য ও ক্রয়ক্ষমতার মধ্যে আসছে না। কিছু ক্ষেত্রে দাম ওঠানামা করলেও আলু, পটল ও লাউয়ের দাম মানুষের আওতার মধ্যে। বেগুনের দাম যথারীতি আকাশছোঁয়া।ফুলকপির যোগান স্বাভাবিক ভাবেই কম। লঙ্কাও সবাইকে হারিয়ে এগিয়ে চলেছে টোম্যাটো। এবার টোম্যাটোর দামে লাগাম টানছে কেন্দ্র। দুটি মার্কেটিং এজেন্সিকে আরও কম দামে টোম্যাটো বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে।  অথচ এখনও দাম কমে নি রাজ্যের অধিকাংশ বাজারে।বুধবার ও দুশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে টোম্যাটো।

অথচ কেন্দ্র মার্কেটিং এজেন্সিদের সুলভ মূল্যে টোম্যাটে বিক্রির নির্দেশ দিয়েছে । ৮০ টাকার পরিবর্তে কেজিপ্রতি এবার থেকে ৭০ টাকায় বেঁধে রাখতে হবে টোম্যাটোর দাম।জুলাই থেকে নভেম্বর মাস বা শীতের আগে অব্দি টোম্যাটোর উৎপাদন তুলনামূলক কম হলেও দেশের প্রায় সব রাজ্যেই এই সবজি চাষ হয়। কিন্তু, ভিন্ন পরিমাণে। দেশের প্রায় ষাট শতাংশ টোম্যাটো চাষ হয় দক্ষিণ ও পশ্চিমে ভারতে । এবার টোম্যাটোর জোগান কম, দামও বেশি।সময় বলবে, কেন্দ্রের নির্দেশ কতটা প্রযোজ্য হয় সর্বত্র। সাধারন ক্রেতা স্বস্তি পাচ্ছেন কিনা এখন এটাই দেখার।

About Post Author