সময় কলকাতা ডেস্ক,১৯ জুলাই :হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন ত্রিপুরার সিপিআই(এম) বিধায়ক শামসুল হক। বুধবার ত্রিপুরার একটি হাসপাতালে তিনি মারা যান, দলীয় সুত্রের খবর। প্রয়াত বিধায়ক শামসুল হকের বয়স হয়েছিল ৬৭।মৃত্যুকালে শামসুল হক স্ত্রী ও চার পুত্রকে রেখে গিয়েছেন ।
সিপাহীজলা জেলার বক্সানগরের বিধায়ক হক আগরতলার এমএলএ হোস্টেলে ছিলেন এবং মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”তাকে অবিলম্বে জিবি পান্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। বুধবার সকালে তিনি মারা যান,” বলেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য, পবিত্র কর।
এদিন শামসুল হকের নশ্বরদেহ নিয়ে আসা হয় আগরতলা মেলারমাঠে সিপিএম স্টেট হেডকোয়ার্টারে।সেখানে পুরাতনে তার প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পলিটবুরো সদস্য মানিক সরকার। দলমত নির্বিশেষে প্রত্যেকেই প্রয়াত নেতার প্রতি তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।মুখ্য মন্ত্রী মানিক সাহা শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার তিনি তার সরকারি কাজকর্ম বন্ধ রাখবেন।
আরও পড়ুন :পথের কাঁটা প্রেমিকার স্বামীকে ছয় টুকরো করে খুন
সামসুল হকের মৃত্যুতে ত্রিপরা বিধানসভায় সিপিআই (এম ) আরও দুর্বল হয়ে পড়ল । নির্বাচনে তাদের এগারো জন জয়ী হয়েছিল। শামসুল হকের আকস্মিক প্রয়াণে তাদের বিধায়কের সংখ্যা কমে দাঁড়াল দশ। ত্রিপুরায় এরআগেও একটি আসন ফাঁকা ছিল। এখন থাকছেন আসন বিধানসভায় ৫৮ জন জনপ্রতিনিধি।
আরও পড়ুন :নিউইয়র্ক শহরের ফাইভ ক্রাইম ফ্যামিলিস : মাফিয়াদের ইতালীয় আমেরিকান পঞ্চপরিবার


More Stories
নারদায় ঘুষ খাওয়ার ছবিও এবার তুলে ধরব, পারলে মানহানির অভিযোগ করুক: কাকলিকে চ্যালেঞ্জ কুণালের
কুণাল ঘোষের বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ দায়ের করলেন কাকলি ঘোষ দস্তিদার
১ লাখ ১০ হাজার ভোটে জিতে শেষ রক্তবিন্দু দিয়ে নন্দীগ্রামকে খুশি করবেন হাসিরানী রথ