সময় কলকাতা ডেস্ক,২০ জুলাইঃ ত্বকের সৌন্দর্য ফেরাতে অনেকেই দামি দামি নানা প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু ত্বকের সৌন্দর্য ফেরাতে সেইভাবে সঠিক ফল পান না। ত্বকের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়? এই নিয়ে চিন্তা কম বেশি আমাদের সবার মনেই থাকে। দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার সময়ও থাকে না। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। দিনের পর দিন ত্বকের সৌন্দর্য কমে যায়। তাই সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। হাতে নাতে ফল পেতে আজই বাড়িতে বানানো জবা ফুলের ফেসপ্যাক মুখে লাগান। জবা ফুলের ফেসপ্যাক ছাড়াও আপনি ঘরোয়া উপায়ে কিছু ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন-

জবা ফুলের ফেসপ্যাক
জবা ফুলের রসে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা কোলাজেনের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে। একটি পাত্রে ২ টেবিল চামচ জবা ফুলের পাপড়ির গুঁড়ো নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ টক দই বা অ্যালোভেরা জেল মেশান। তারপর ভালো করে মিশিয়ে তৈরি করুন আপনার ফেসপ্যাক। এবার তা মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

তরমুজের ফেসপ্যাক
তরমুজে লাইসোপিন এবং ভিটামিন সিও পাওয়া যায়। তরমুজের রস ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। তাই কয়েক টুকরো তরমুজ নিন। তার পেস্ট বানিয়ে নিন। এর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মেশান। এবার সেই মিশ্রণ আপনার মুখে লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন মণিপুরে মহিলাদের নিগ্রহের ঘটনায় কড়া সতর্কবার্তা কেন্দ্রের

গোলাপের ফেসপ্যাক
গোলাপের পাপড়িতে প্রচুর পরিমানে ভিটামিন সি এবং ই-এর সন্ধানও পাওয়া যায়। অন্যদিকে গোলাপ জলে অ্যান্টি-ইনফ্ল্য়ামেটরি গুণও আছে। প্রতিটি উপকরণই ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। গোলাপের পাপড়ি ভালো করে ধুয়ে বেটে নিন। এর সঙ্গে পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সামান্য বেসনও মেশালেও ভালো উপকার পাওয়া যায়। এবার ওই ফেসপ্যাক আপনার মুখে লাগিয়ে নিন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে