Home » অ্যালাক্সিয়া পুতেল্লাসকে ছাড়া মাঠে নেমেও অনায়াসে জিতল স্পেন

অ্যালাক্সিয়া পুতেল্লাসকে ছাড়া মাঠে নেমেও অনায়াসে জিতল স্পেন

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,২২ জুলাই : অ্যালাক্সিয়া পুতেল্লাস ম্যাচের শেষ দিকেই মাঠে নেমেছিলেন। তাঁকে ছাড়া মাঠে নেমেও কোস্টারিকাকে ৩ -০ গোলে হারিয়ে স্পেন ফিফা মহিলা বিশ্বকাপে অন্য দলের কাছে সুস্পষ্ট বার্তা দিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ চ্যাম্পিয়নের দৌড়ে থাকা  দলদের তারা জানিয়ে দিল তারা এবার সবুজ ঘাসে ঝড় তুলতে এসেছে। ম্যাচের শুরুতে ইভানা আন্দ্রেয়াসের অধিনায়কত্বে থাকা স্পেন দলের হয়ে প্রথমদলে অনুপস্থিত ছিলেন তাদের সুপারস্টার অ্যালাক্সিয়া পুতেল্লাস। তিনি এখনো পুরো ম্যাচ খেলার জন্য ম্যাচ ফিট নন।উল্লেখ্য, অ্যালাক্সিয়া পুতেল্লাস পর পর দুবার ব্যালন ডি’অর (ব্যালন ডি’ অর ফেমিনিন )জয়ী। ৭৭ মিনিটে মাঠে নেমে ২৯ বছর বয়সী তারকা অনবদ্য কিছু টাচ দেখান। তাঁকে পুরো ম্যাচে না পেলেও কোস্টারিকাকে অনায়াসে হারাল স্পেন।মাত্র ৬ মিনিটের স্প্যানিশ ঝড়ে ছারখার হয়ে যায় কোস্টারিকা।

স্পেনের সঙ্গে কোস্টারিকার  গুণগত ফারাক অনেকটাই। স্পেনের মেয়েদের ফিফা ৱ্যাঙ্কিং ৬ যেখানে কোস্টারিকার ফিফা ৱ্যাঙ্কিং ৩৫। স্বাভাবিকভাবেই  দুদলের মধ্যে অনেকটাই ব্যবধান রয়েছে। বিশ্বকাপ ম্যাচেও তাই পুতেল্লাসকে ছাড়াও সালমা পারাল্লুয়েলো, গঞ্জালেসরা শুরুর থেকেই চাপ বাড়াচ্ছিলেন।২১ মিনিটে ভ্যালেরিয়া দেল ক্যাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্পেন।উড়ে আসা একটি ক্রস ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে।এই গোলটি খেয়ে কোস্টারিকার সামলে উঠতেই বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। আর এর ফাঁকে আরও দুটি গোল করে যায় স্পেন। তাদের ষ্টার স্ট্রাইকার জেনিফার হারমোসো সহ অন্যরা গোলের গন্ধ পেয়ে আরও চাপ বাড়ায়।গোল না পেলেও ২৩ ও ২৭ মিনিটে বোনমাতি এবং এসথার গঞ্জালেস গোল করে যান।বোনমাতি বাঁ পায়ের তীব্র শটে গোল করেন, আর সুযোগসন্ধানী গঞ্জালেস কোস্টারিকার ডিফেন্সের ভুলে একটি লুজ বল ধরে গোল করে যান। ম্যাচে আর গোল হয় নি।গ্ৰুপ সি-র এটাই প্রথম ম্যাচ ছিল।এই গ্রূপের অন্য দুটি দল জাপান ও জাম্বিয়া।তবে স্পেনের পক্ষে আরও সুখবর যে,  অ্যালাক্সিয়া পুতেল্লাস ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে উঠছেন।কোচ জর্জ ভিলদা জানিয়েছেন, পুতেল্লাস যেন তাঁর সেরাটা এবারের টুর্নামেন্টে দিতে পারেন সেভাবেই এগোনো হচ্ছে।

আরও পড়ুন : বিরাট ছুঁয়ে ফেললেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে

About Post Author