সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: বর্তমানে বেশিরভাগ মহিলাদের বয়স ৪০ না পেরোতেই ত্বকে শিথিলতা সহ ব্রণ,দাগ-ছোপ দেখা দিতে শুরু করে। ত্বকে শিথিলতা,ব্রণ, দাগ-ছোপ থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়। বয়স ৫০ পৌঁছনোর আগেই কপাল জুড়ে বলিরেখা দেখা দেয়। ত্বকে শিথিলতা এই সমস্যা ঢাকতে পার্লারে গিয়ে অনেক কৌশল নিলেও তা সম্পূর্ণভাবে দূর করা যায় না। তাই ত্বক বিশেষজ্ঞরা বলেছেন, আপনি যদি প্রতি দিনের খাবারে নজর দেন তাহলে এই সমস্যা অনেকটা দূর করা যেতে পারে। ত্বকের সৌন্দর্য শুধুমাত্র যে মেকআপ বা বিভিন্ন ক্রিম থেকে আসে না তা কিন্তু একেবারেই নয়। এর জন্য আপনাকে কয়েকটি জিনিস মেনে চলতে হবে। স্বাস্থ্যকর জীবনধারা,পর্যাপ্ত ঘুম,সঠিক খাদ্য এমন অনেক কিছুরই যত্ন নিতে হবে আপনাকে। সেই সঙ্গে খালি পেটে যদি কিছু জিনিস খাওয়া হয়, তাহলেও দ্বিগুণ উপকার পাওয়া যায়। এইসব খাবারে উপস্থিত থাকে পুষ্টিগুণ যা ত্বকের অনেক সমস্যা দূর করতে সাহায্য করে।

আয়ুর্বেদ
সকালে খালি পেটে উষ্ণ গরম জল খুবই উপকারী। তবে আপনি যদি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে চান তাহলে জোয়ানের জল,জিরে ভেজানো জল,মৌরি জল খেতে পারেন। এগুলি সঠিক হজমশক্তি বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরে উপস্থিত টক্সিনকেও দূর করতে সাহায্য করে। প্রতিদিন ঘরোয়া জিনিস থেকে তৈরি এই ওষধি জল খেলে খুব তাড়াতাড়ি পার্থক্য দেখতে পাবেন।

ভেজানো বাদাম
বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এটি ত্বকের জন্যও খুব উপকারী। বাদামে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড,প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, যা ত্বকের জন্য খুব উপকারী। পেটে অল্প পরিমাণে বাদাম খেলে ত্বক নমনীয় হয় এবং বলিরেখার সমস্যাও কম হয়। এছাড়াও এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।
আরও পড়ুন খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ৩টি ছবি

ভেজিটেবল জুস
বিভিন্ন সবজি থেকে তৈরি করা জুস আপনার ত্বকের পাশাপাশি চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রকৃতপক্ষে,এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ। যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। প্রতিদিন খালি পেটে এক গ্লাস সবজির রস খেলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে। পাশাপাশি সবজির জুস ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে