Home » ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের দুঃসাহসী সিদ্ধান্ত , ত্রিনিদাদ টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের দুঃসাহসী সিদ্ধান্ত , ত্রিনিদাদ টেস্ট রুদ্ধশ্বাস পরিসমাপ্তির দিকে

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুলাই :  ভারতীয় থিঙ্ক ট্যাংকের একটি দুঃসাহসী  সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত ভারত – ওয়েস্টইন্ডিজের দ্বিতীয় টেস্টকে জমজমাট করে তুলল। চতুর্থ দিনে মাত্র ২৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৮১ রান করে ইনিংস সমাপ্তি ঘোষনা করার  দুঃসাহসিক সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ফলে ওয়েস্ট ইন্ডিজ দলের সামনে লক্ষ্য রাখা হয়েছে ৩৬৫ রানের। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৭৬। ফলে পঞ্চম দিনে  জিততে হলে ওয়েস্ট ইন্ডিজ কে তুলতে হবে ২৮৯ রান। হাতে রয়েছে ৮ উইকেট।

আরও পড়ুন : মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে সংসদে ধরনায় ‘ইন্ডিয়া’ জোট

চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের বাকি পাঁচ উইকেট তুলে নিতে বেশি সময় নেয়নি ভারত। সৌজন্যে মহম্মদ সিরাজের দুরন্ত স্পেল। জীবনের সেরা বোলিং করে তিনি ষাট রানে পাঁচটি উইকেট তুলে নেন। তবে দিনের প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন  মুকেশ কুমার। দ্রুত ক্যারিবিয়ান ইনিংস শেষ করে দেন সিরাজ।প্রথম ইনিংসে ১৮৩ রানে এগিয়ে থেকে ইনিং শুরু করে ভারতীয় দল। ১৮১ রান তুলতে মাত্র ১৪৪ টি বল খেলে ভারতীয় দল। তারপরেই আচমকা ই-লিং সমাপ্তি ঘোষণা করে দেন রোহিত শর্মা।রোহিত শর্মা ও ঈশান কিষান দুজনেই অর্ধশতরান করেন। রোহিত তিনটি ওভারবাউন্ডারী সহযোগে ৫৭ রান করে আউট হয়ে গেলেও, ৫২ রানে অপরাজিত থেকে যান ঈশান কিশান । ঈশান কিশান একজোড়া ছক্কা হাঁকান। পাশাপাশি সম্পূর্ণ  ব্যর্থ হননি অপর দুই ব্যাটসম্যান  যশস্বী ও শুভমান গিল। যশস্বী ৩৮ রানে আউট হয়ে যান। শুভমান গিল ২৯ রানে অপরাজিত থেকে যান।

৩৬৫ রান তাড়া করতে নেমে খুব সতর্কভাবেই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ দল। ভারতীয় পেসাররা উইকেট না পেলেও  দিনের শেষ দিকে জোড়া আঘাত হানেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসের ১৮ তম ও ২০ তম ওভারের শেষ বল দুটিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রেথওয়েট ও তারপরে ক্রিক ম্যাকেন্সিকে ফিরিয়ে দেন তিনি। বাকি সময় উইকেট পড়ে নি।ক্রিজে আছেন বিখ্যাত শিউনারায়ণ চন্দরপালের পুত্র তেজনারায়ণ চন্দরপাল ।ভারতের দুঃসাহসী  সিদ্ধান্ত কতটা কার্যকরী হয়ে ওঠে  তা বলবে ত্রিনিদাদ টেস্টের  পঞ্চম দিন।।

আরও পড়ুন : ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বৃষ্টি ধুয়ে দিল ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা

About Post Author