সময় কলকাতা ডেস্ক,২৮ জুলাই : সেইলের নোটিশ বনাম স্থানীয় মানুষের ক্ষোভ। সেইল কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় সেই ফরমানের বিরুদ্ধে মুখর হল দুর্গাপুর।শুক্রবার দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। প্রবল উত্তেজনা ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। সম্প্রতি দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে সেইল র জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেয় সেইল কর্তৃপক্ষ । সেইল কর্তৃপক্ষর নোটিশের বিরুদ্ধে সরব দুর্গাপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।তাঁরা কোনভাবেই মানতে নারাজ সেইল থেকে জারি করা উচ্ছেদের নোটিশ। শুক্রবার কোনওভাবে উত্তেজনা প্রশমন করা গেলেও দাবি মানা না হলে চুপ করে থাকতে নারাজ ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
সেইল কর্তৃপক্ষ আচমকা নোটিশ ধরিয়েছে। তার প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীর। তাঁরা বলছেন যেভাবে নোটিশ ধরানো হয়েছে তা সম্পূর্ণ আইনবিরোধী তারা সাফ জানান, তাদের দাবি মানতে হবে এবং নোটিশ সরিয়ে দিতে হবে। তাদের দাবি তারা দীর্ঘদিন ধরে তেত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় শেইলর জমিতে বসবাস করছেন দশ হাজারের অধিক মানুষ। হঠাৎ করে এই নোটিশ দেওয়া হয়েছে। কয়েক হাজার মানুষ দুর্গাপুরের টাউন অ্যাডমিনিস্ট্রেটেড বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেয়। যাকে ঘিরে রীতিমতো ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সূচনা শুক্রবারের তাদের আন্দোলন, জানিয়ে রেখেছে ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
আরও পড়ুন :দেশজুড়ে ঘুরে ঘুরে পিতা-পুত্র করবেন বৃক্ষরোপণ


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের