সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : বিভিন্ন সময় বিভিন্ন কারণে জুটি বাঁধে মানুষ। শুভ উদ্দেশ্য নিয়ে মানুষ জুটি বাঁধলে সেই প্রচেষ্টা ইতিহাস মনে রাখে। তবুও ইতিহাস গড়তে নয়,প্রকৃতিকে বাঁচাতে পিতা-পুত্র জুটি বাঁধলেন এবার। পিতা-পুত্র জুটির লক্ষ্য দশ বছরে দশ লক্ষ বৃক্ষরোপণ।তার জন্য নদীমাতৃক বাংলা থেকে মরুরাজ্য রাজস্থান পর্যন্ত মোটর বাইকে যাত্রা শুরু করলেন বসিরহাটের পিতা- পুত্র শিব শম্ভু দত্ত ও তাঁর ছেলে জিষ্ণু দত্ত।
সফর লম্বা।উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে রাজস্থানের দুরত্ব প্রায় সাড়ে ষোলোশো কিলো মিটার। কষ্টকে উপেক্ষা করে এই যাত্রাপথকে বেছে নিয়েছেন বসিরহাটের শিবশম্ভু দত্ত ।পেশায় বিমা কর্মী।সেই সঙ্গে একটি এনজিও তিনি প্রতিষ্ঠা করেছেন।আর এনজিও-র মাধ্যমে তিনি এবার বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। তাঁর দিনরাত সঙ্গী ছেলে জিষ্ণু দত্ত।তাঁদের লক্ষ্য মোটর সাইকেল যাত্রা করে বসিরহাট থেকে রাজস্থান পৌছানো আর যাত্রা পথে মানুষের হাতে তুলে দেওয়া বৃক্ষের চারা। বৃক্ষরোপণে তাঁদের লক্ষ্য দশ বছরে দশ লক্ষ গাছের চারা রোপণ।
পরম্পরা মেনেই দত্ত পরিবার প্রকৃতিকে ভালোবেসেছেন। দত্ত পরিবারের রক্তের মধ্যেই রয়েছে প্রকৃতিপ্রেম।শিবশম্ভু দত্ত তাঁর পিতার থেকে বৃক্ষরোপনের উৎসাহ পেয়ে ছিলেন ।সেই উৎসাহ তিনি এবার তাঁর সন্তানের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। শিবশম্ভু দত্তের এই উদ্যোগকে উৎসাহ দিচ্ছেন এলাকার মানুষও। আপাতত তাঁদের লক্ষ রাজস্থান পৌছানো হলেও শিবশম্ভু দত্তের দাবি সারা ভারত জুড়ে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে বৃক্ষরোপনের আগ্রহ বাড়াতে নদীর বিহীন এক উদ্যোগ পিতা-পুত্রের।
আরও পড়ুন :ওপেনহাইমার চলচ্চিত্রে প্রদর্শিত যৌনতার সমর্থনে শোভা দে


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য