Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৯ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৮৭৬ – ডা মহেন্দ্রলাল সরকার উচ্চ শিক্ষার জাতীয় প্রতিষ্ঠান ও বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স কলকাতায় প্রতিষ্ঠা করেন।

১৮৯৯ – যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।

১৯১১ – কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব  ইষ্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট  দলকে হারিয়ে প্রথম আইএফএ শীল্ড লাভ করে।

১৯৫৭ – আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।

১৯৫৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্‌স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।

২০০৫ -জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮৩ – বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৮ – বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক দীনেশরঞ্জন দাশ-এর জন্মদিন আজ।

১৯০৪ – ভারতীয় শিল্পপতি  জাহাঙ্গীর রতনজী দাদাভাই টাটা এদিন জন্মান।

১৯৫৩ –  ভজন ও গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক  অনুপ জালোটা  আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯৫৯ – ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত-এর জন্মদিন আজ।

আরও পড়ুন   ইংল্যান্ড মহিলা ফুটবল দলের জয়, লরেন জেমসের গোলে হারাল ডেনমার্ককে

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৯১ – ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের দিনে প্রয়াত হন।

১৯৯৬ -ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ও সমাজকর্মী ভারতরত্ন  অরুণা আসফ আলী-র প্রয়াণ দিবস আজ।

২০০৪ –  বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী  প্রতিমা বন্দ্যোপাধ্যায়  এদিন প্রয়াত হন।

২০১৮ – বাঙালি ঔপন্যাসিক এবং গল্পকার রমাপদ চৌধুরীর প্রয়াণ দিবস আজ।

About Post Author