স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ আগস্টঃ খালি পা দিয়ে নয়,মাথা খাটিয়ে ফুটবল খেলতে হয় কে না জানেন! মাথাও ফুটবলের একটি অঙ্গ। মাথা দিয়ে গোল করে কতই না ফুটবল ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে গোল করার ক্ষেত্রে যিনি বিশ্ব রেকর্ডের অধিকারী সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার রোনাল্ডোর মাথাও গোল করে আরেকটি রেকর্ড গড়ে ফেললেন। মঙ্গলবার হেডে সর্বোচ্চ গোল করার রেকর্ড ও চলে এল তারই দখলে। হেডে গোল করার ক্ষেত্রে এতদিন বিশ্ব রেকর্ড ছিল গার্ড মুলারের দখলে। ১৪৪ টি গোলের রেকর্ড ছিল গার্ড মুলারের। রোনাল্ডোর মাথাও গোল করে করে দারুণ রেকর্ড গড়ল। রোনাল্ডোর গোলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫।
আরও পড়ুন মরশুম শুরুর আগেই ট্রফির স্বাদ পেল চেলসি

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতল রোনাল্ডোর ক্লাবদল আল নাসের। ৭৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। এই হেডে গোল অসামান্য যা কিনা বিশ্বরেকর্ডের শিরোপা এনে দেয় রোনাল্ডোকে।ডান প্রান্ত থেকে উড়ে আসা একটি ক্রস ধরে দুর্দান্ত হেডে গোলটি করে নিজের সাম্প্রতিক দুঃসময় কাটালেন রোনাল্ডো।

বিগত সাতটি ম্যাচে একটি গোল করলেও তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে তিনি বোঝালেন এখনও তিনি সেরা। আর মাথা দিয়ে গোল করে সেরার সেরা হওয়ার পরে গার্ড মুলারকে যেমন তিনি পেছনে ফেললেন তেমনই অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে গেলেন। এখনও পর্যন্ত হেডে গোল করার আলোচনা হলেই মুলার ও রোনাল্ডো ছাড়া যে দুজনের নাম চর্চায় উঠে আসতে বাধ্য তাঁরা হলেন সি সানটিললানা ও ফুটবলের রাজা পেলে।

আরও পড়ুন ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, সকাল থেকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সমর্থকরা
পেলে হেডের রেকর্ডের অংশীদার হবেন এ আর আশ্চর্যের কী! কিন্তু রিয়েল মাদ্রিদ তারকা সি সানটিললানা দুবার চ্যাম্পিয়নস লীগ এবং নবারের লা লিগা চ্যাম্পিয়ন দলের সদস্য। তাঁর ২৫৩ টি গোলের মধ্যে ১২৫ টি গোল তিনি করেছেন, অর্ধেক গোলই এসেছে হেডে। টোটাল ক্যারিয়ারে গার্ড মুলার,পেলে দুজনেই ১০০০ গোলের অধিকারী। রোনাল্ডোর গোলও ৮০০ র বেশি। সে দিক থেকে স্প্যানিশ তারকা সান্টিললানা তাঁর ক্যারিয়ারের অর্ধেক গোলই করেছেন মাথা দিয়ে।মেসি হেডে দেশ ও ক্লাবের হয়ে মাত্র ২৬ টি গোল করেছেন। এদিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর সমকালীন সেরার চেয়ে কয়েক যোজন এগিয়ে।।


More Stories
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?