Home » ছত্রিশগড়ে খুন করে মৃতদেহের পাশে নিহতের স্ত্রীকে ধর্ষণ করল একুশ বছরের তরুণ

ছত্রিশগড়ে খুন করে মৃতদেহের পাশে নিহতের স্ত্রীকে ধর্ষণ করল একুশ বছরের তরুণ

সময় কলকাতা ডেস্ক, ৪ আগস্ট : ছত্রিশগড়ে  এক ব্যক্তিকে খুন করে নিহতের মৃতদেহের পাশে নিহতের স্ত্রীকে ধর্ষণ করল যুবক ।একুশ বছরের যুবকের বিরুদ্ধে চূড়ান্ত বিকৃতকাম নৃশংসতার অভিযোগ। ছত্তিশগড়ে, অম্বিকাপুরে পুলিশ ২১ বছরের এক যুবককে গ্রেফতার করেছে অন্য একজনকে হত্যা এবং তার স্ত্রীকে ধর্ষণ করার জন্য।অভিযোগ,নিহতের মৃতদেহ মাটিতে পড়ে থাকা অবস্থায় যুবক তার স্ত্রীর উপরে পাশবিক অত্যাচার চালায় ।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে যখন অভিযুক্ত দম্পতি ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের ঘরে ঢুকে পড়ে।

কার্তিক (২১) নামে অভিযুক্ত যুবক মহিলার স্বামী সুখলালকে (৪২) লাঠি দিয়ে পিটিয়ে খুন করে। ঘটনাস্থলেই  মৃত্যু হয় মধ্যবয়সী সুখলালের।স্বামীর লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেই মহিলা চিৎকার করতে থাকলে অভিযুক্ত মহিলাকে প্রথমে চুপ করার হুমকি দেয় এবং অতঃপর ধর্ষণ করে।

প্রাথমিক পুলিশ তদন্তে জানা গিয়েছে যে কার্তিক গভীর রাতে দম্পতির বাড়িতে প্রবেশ করলে, দুই পুরুষের মধ্যে তর্ক শুরু হয় কারণ সুখলাল তার স্ত্রীকে কার্তিকের সাথে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেছিলেন। বাকযুদ্ধ তখন কুৎসিত মোড় নেয় এবং কার্তিক ও সুখলালের মধ্যে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, অভিযুক্ত যুবক এই সময় সুখলালকে পিটিয়ে হত্যা করে। অভিযোগ,এরপরে মৃতদেহের পাশে নিজের যৌন লালসা মেটায় একুশ বছর বয়সী গুণধর কার্তিক।

নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।অভিযুক্ত পুলিশ হেফাজতে তার অপরাধ স্বীকার করেছে এবং পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং তাকে জেলে পাঠিয়েছে।।

About Post Author