Home » ভারত-বাংলাদেশ বসিরহাট সীমান্তে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হওয়ার তোড়জোড়

ভারত-বাংলাদেশ বসিরহাট সীমান্তে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হওয়ার তোড়জোড়

সময় কলকাতা ডেস্ক,৪ আগস্ট : ভারত-বাংলাদেশ  দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সম্পর্ক আরও  সুদৃঢ় হওয়া সময়ের অপেক্ষা মাত্র। ভারত-বাংলাদেশ  সীমান্তে এক্সচেঞ্জ বাস পরিষেবা মহড়া  শুরু, ঢাকা কলকাতা বাস পরিষেবা চালু হওয়ার আগে উত্তর ২৪ পরগনার  বসিরহাট সংলগ্ন ঘোজাডাঙ্গা সীমান্তে জোর প্রস্তুতি । দুই দেশের বাস আসা মাত্র যাত্রীদের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময়। মক ড্রিল সম্পন্ন।

প্রত্যাশিতভাবেই মহড়া শুরু – কারণ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত ও বাংলাদেশ সীমান্ত বরাবর আগামী এক মাসের মধ্যে আন্তর্জাতিক বাস পরিষেবা চালু হবে । এদিন সরকারি পরিবহন দপ্তরের কলকাতা থেকে একটি মিনিবাসে কিছু যাত্রীদের নিয়ে যাওয়া হয় ঘোজাডাঙ্গা সীমান্তে, অন্য প্রান্তে বাংলাদেশের ঢাকা থেকে ভোমরা সীমান্তে একটি বাসে করে কিছু যাত্রী নিয়ে পৌঁছায় বাংলাদেশের ভোমরা সীমান্তে । দুই দেশের যাত্রীদের মধ্যে আলাপচারিতার মধ্য দিয়ে ফুল ও মিষ্টি দিয়ে একে অপরের শুভেচ্ছা বিনিময় ঘটে।দুই দেশের যাত্রী এক্সচেঞ্জ করে মহড়া বয়ে নিয়ে আসে ভালোবাসা । গ্রীন লাইন পরিবহন দপ্তরের কর্ণধার সঞ্জয় কর্মকার বলেন, ঢাকা টু কলকাতা ভায়া ঘোজাডাঙ্গা বাস পরিষেবা আগামী এক মাসের মধ্যে বাস পরিষেবার চালু হবে ।এক্সচেঞ্জ হবে জিরো পয়েন্টে। ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক রাজু সাহাজি বলেন ,’বনগাঁ বেনাপোলে গাড়ি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে। আমাদের দীর্ঘদিনের চেষ্টা ছিল ঘোজাডাঙ্গা সীমান্তে পরিবহনের বাস এক্সচেঞ্জ করে যাতে পর্যটকরা এদেশ থেকে ওদেশে গেলে বাণিজ্য যেমন একদিকে লাভ হবে।অন্যদিকে ওই দেশের পর্যটকরা এদেশে আসলে সীমান্ত অনেকটা আন্তর্জাতিক বাণিজ্য প্রসারিত হবে। এদিনের ভোজাডাঙ্গা সীমান্তে বাস পরিষেবার মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সীমান্ত বাণিজ্যের সুদূর প্রসারিত হবে।” সবমিলিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে  নয়াদিশার সুস্পষ্ট ইঙ্গিত।।

আরও পড়ুন ::রায়মঙ্গল নদীবাঁধে ভাঙন , মেরামতির কাজ শুরু করল সেচদফতর

About Post Author