Home » বয়স ৪০ পেরোতেই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা হ্রাস পাচ্ছে? আজ থেকেই পাতে রাখুন এই খাবার

বয়স ৪০ পেরোতেই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা হ্রাস পাচ্ছে? আজ থেকেই পাতে রাখুন এই খাবার

সময় কলকাতা ডেস্ক,৩ আগস্ট: বর্তমানে বেশিরভাগ পুরুষের শরীরেই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা হ্রাস পাচ্ছে। যার কারণে পুরুষের প্রজনন ক্ষমতাও কমে যাচ্ছে। বন্ধ্যাত্ব এমনই একটি সমস্যা যা বহু বিবাহিত দম্পতির মন এবং জীবনকে জর্জরিত করে। এই সমস্যা পুরুষ বা মহিলা বা উভয়ের মধ্যেই বিদ্যমান থাকতে পারে এবং এর মোকাবিলার উপায় হল সঠিক ভাবে এর প্রতিকার করা। বিশেষজ্ঞদের দাবি, পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের  মাত্রা কমে যাওয়ার নেপথ্যে রয়েছে বর্তমান জীবনযাত্রার ধরণ। টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানোর জন্য কিছু খাবারের সঙ্গে সরাসরি যোগ আছে। এসব খাবার অতি সহজেই পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে পারে। এই তালিকায় রয়েছে-

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেটে থাকে কোকাও নামক একটি উপাদান। এই উপাদান খুব উপকারী একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও ডার্ক চকোলেটে উপকারী ফ্ল্যাভানয়েডসও রয়েছে। এইসব উপাদান টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। তাই আজ থেকেই ডার্ক চকোলেট খাওয়া অভ্যাস করুন।

ডিম
টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে ডিমের ভূমিকা অনস্বীকার্য। কেননা এতে রয়েছে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও ডিম শুক্রাণুর উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্য ডিম অত্যন্ত ভাল।

আরও পড়ুন    স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যামাজন-ফ্লিপকার্টে দুর্দান্ত সেল, সেরা অফারগুলি দেখে নিন


তাজা ফল
তাজা ফল নানা ধরনের ভিটামিনে ভরপুর। এর পুষ্টিগুণও খুব বেশি। কেউ যদি বাবা হতে চান, তা হলে প্রচুর পরিমাণে ফল বা আনাজ খেতে পারেন। গাজর, অ্যাপ্রিকট, সবুজ শাকও প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও কমলালেবু, টমেটো, আঙুরের মতো উপাদানও দারুণ কাজ করে।
রাঙাআলু
রাঙাআলু কমবেশি আমরা সবাই চিনি। এটি শুক্রাণুর আয়ু বাড়াতে সাহায্য করে। পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা অনেক খানি বাড়িয়ে দেয় রাঙাআলু। তাই যাঁরা বাবা হতে চান, তাঁরা নিয়মিত খেতে পারেন রাঙাআলু খান।

আরও পড়ুন   মণিপুর ইস্যুতে রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

About Post Author