সময় কলকাতা ডেস্ক, ৬ আগস্ট: মটন ছাড়া ছুটির দিন যেন অসম্পূর্ণ থেকে যায়। চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে নৈশভোজের ভূরিভোজে বানিয়ে ফেলুন মটন ডাকবাংলো। বিশেষ করে পোলাও,রুটি বা নান-এর সঙ্গে একেবারে জমে যাবে মটন ডাকবাংলো। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেই এই মটন ডাকবাংলো। মটন ডাকবাংলো বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপির হদিশ-

উপকরণ
মটন- ১ কিলো
টকদই-১কাপ
বড় এলাচ-১টা
জায়ফল-১/২
জয়িত্রী-১টা
দারচিনি-৪টুকরো
লবঙ্গ-৫টা,
শুকনোলঙ্কা-৪টেছোট এলাচ-৬টা
গোলমরিচ গুঁড়ো-১চা চামচ
তেল-পরিমানমতো
মাঝারি মাপের আলু-৬টা আলু,
আরও পড়ুন স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন ডিমের ভর্তা

নুন-পরিমান মতো
হাঁসের ডিম-৬টা সেদ্ধ ,
পেঁয়াজ কুঁচি-৫ টা মাঝারি মাপের
টমেটো কুঁচি-১টাতেজপাতা-২টো
গোটা ধনে- ২ চামচ
ধনেগুঁড়ো-১/২ চামচ
শুকনোলঙ্কার গুঁড়ো-১/২ চামচ
আদা-৩চামচ
রসুন বাটা-১ চামচ
হলুদগুঁড়ো-১/২চা চামচ

রন্ধন পদ্ধতি
প্রথমেই গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে মিক্সারে গ্রাইন্ড করে নিন। এবার মাংসে আদা-রসুন বাটা, হলুদগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টকদই,ধনেগুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গ্রাইন্ড করা মশলা ২ চামচ দিয়ে ভালো করে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ সহযোগে ভাজতে থাকুন। আলু ভাজা হয়ে গেলে ওই তেলে সেদ্ধ করা হাঁসের ডিমগুলো ভেজে আলাজা করে রেখে দিন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচিগুলো হালকা করে ভেজে নিন। এবার কড়াইতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে সেই সঙ্গে নুন এবং অন্য মশলাগুলো দিয়ে হালকা আঁচে কষিয়ে নিন। এবার গ্রাইন্ড করা বাকি মশলা দিয়ে দিন। ভেজে রাখা আলু দিয়ে আরও ১০ মিনিট কষান। হালকা আঁচে ১০ মিনিট ঢেকে রেখে দিন। এরপর ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে ২-৩ মিনিট পর আঁচ নিভিয়ে দিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় মটন ডাকবাংলো।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি