Home » রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে দু গোলে জিতল লাল হলুদ, ম্যাচের সেরা আমন সিকে

রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে দু গোলে জিতল লাল হলুদ, ম্যাচের সেরা আমন সিকে

সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট : বুধবার কলকাতা ফুটবল লিগে রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ কলকাতা লিগে একের পর এক গাঁটে আটকাচ্ছে ইস্টবেঙ্গল।নিশু কুমার সহ বেশ কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে খেলানো হয় এই ম্যাচে।আমন সিকে ও নিশু কুমারের গোলে জয় এল ২-০ গোলে। জয় আসতে পারত আরও বেশি গোলে। ম্যাচের সেরা আমন সিকে

আরও পড়ুন :এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাক দ্বৈরথ, ভারতকে সমীহের সুরে হুঁশিয়ারি পাক কোচের

কলকাতা ফুটবল লিগের গত ম্যাচে ভবানীপুরের কাছে আটকে যাওয়ার পরে জিততে মরিয়া ছিল মরিয়া লাল-হলুদ বাহিনী। ম্যাচে ইস্টবেঙ্গলের কম বয়সীরা যেভাবে খেলতে শুরু করেন তা ইস্টবেঙ্গল সমর্থকদের দলের সাম্প্রতিক পারফরমেন্স জনিত হতাশা কাটিয়ে তোলার মত ছিল।ইস্টবেঙ্গল শুরু থেকেই দাপট নিয়ে খেলতে শুরু করে এবং কুড়ি মিনিটে এগিয়ে যায়।কার্যত একক রয়েছে দুরন্ত গোল করে এগিয়ে দেন আমন সিকে। বাঁ-দিক থেকে দু’জনকে কাটিয়ে গোলকিপারকে মাটিতে ফেলে গোল করলেন আমন। বাঁ-প্রান্ত থেকে একাই ঢুকে আসেন আমন। গতিতে পরাস্ত করে গোলের সামনে চলে আসেন। তারপর গোলকিপারকে মাটি ফেলে গোল করে যান । ১০ মিনিটেই ভুল করার মত জায়গায় পৌঁছাতে দেখা গিয়েছিল আমন সিকে-কে।তিনজনকে কাটিয়ে একাই বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে আসেন আমন। বাঁ-পায়ে শট গোলের মধ্যে থাকলে গোল রক্ষকের পক্ষে সামাল দেওয়া কঠিন হতে পারত। সামান্যর জন্য শট লক্ষ্যভ্রষ্ট হয়, বল সাইড নেটে গিয়ে লাগে। প্রথমার্ধে রেলের ডিফেন্সে মুহুর্মুহু আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল। ফিনিসিং না হওয়ায় প্রথমার্ধে আর গোল বাড়েনি। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে দ্বিতীয় গোলের পরে ইস্টবেঙ্গল খেলায় আরও ঝাঁজ বাড়ালেও গোল আর বাড়ে নি। দ্বিতীয় গোলটি করেন নিশু কুমার। ডুরান্ড কাপের লাল কার্ড দেখার কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করলেন নিশু কুমার। তবে ইস্টবেঙ্গল এদিন রেল দলকে গোলের মালা পরাতে পারত। এদিন ম্যাচের সেরা ছিল আমন সিকে। তাকে তুলে নেওয়ার পরে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে রেল দল। তবে ৬৫ শতাংশ বল দখলে রেখেও গোল না হওয়ায় গোল করায় দাদাদের মতই দুর্বলতা দেখাল জুনিয়র ইস্টবেঙ্গল।।

আরও পড়ুন : টেস্ট ক্রিকেটে অ্যালুমিনিয়াম ব্যাট ব্যবহার করার আশ্চর্য ঘটনা

About Post Author