সময় কলকাতা ডেস্ক , ৯ আগস্ট : দ্যা এক্সরসিস্ট এবং দ্যা ফ্রেঞ্চ কানেকশনের মত চলচ্চিত্রের অস্কার বিজয়ী আমেরিকান পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ফ্রিডকিন শিকাগো, ইলিনয়েতে জন্মগ্রহণ করেছিলেন,
১৯৩৫ সালের ২৯ আগস্ট তাঁর জন্মদিন। ৮৮ বছর পূর্ণ করার মাসেই জন্মদিনের কয়েকদিন আগে প্রয়াত হলেন তিনি।
উইলিয়াম ফ্রিডকিন ১৯৬০- এর দশকের গোড়ার দিকে ডকুমেন্টারি মুভি দিয়েই তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৬৭ সালে “গুড টাইমস” চলচ্চিত্রের মাধ্যমে তার ফিচার ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেন।
তার ১৯৭১ সালের চলচ্চিত্র “দ্য ফ্রেঞ্চ কানেকশন”, একটি ক্রাইম থ্রিলার, ৪৪তম অস্কারে (১৯৭২) ফ্রিডকিন জন্য সেরা ছবি এবং সেরা পরিচালক সহ 5টি অস্কার জিতেছে। তাঁর “দ্য ফ্রেঞ্চ কানেকশন” তাঁকে বিশ্ববন্দিত চলচ্চিত্রকারের আসনে বসায়।
তাঁর ১৯৭৩ সালের ছবি “দ্য এক্সরসিস্ট”, হরর চলচ্চিত্রটি রীতিমত তোলপাড় ফেলে দেয়। ভৌতিক বা অতিপ্রাকৃত বিষয় নির্ভর চলচ্চিত্রকে চিরায়ত চলচ্চিত্রের মর্যাদা দেওয়া হত না। বিশ্বজনীন ও পৃথিবীর সেরা হওয়ার পুরস্কার ও তাদের থেকে যত অধরা।উইলিয়াম পিটার ব্লাটির উপন্যাসের উপর ভিত্তি করে একটি হরর ফিল্ম লেখার জন্য (স্ক্রিনপ্লে- ‘ম্যাটেরিয়াল ফ্রম অ্যানাদার মিডিয়াম’ ভিত্তিক ) এবং সাউন্ডের জন্য ১৯৭৪ সালের ৪৬ তম অস্কারে পুরস্কার জিতেছিল। “দ্যা এক্সরসিস্ট” অস্কার পুরস্কারে সেরা ছবির জন্য মনোনীত হওয়া প্রথম হরর ফিল্ম হয়ে উঠে চলচ্চিত্র জগতে একটি মাইলস্টোন হয়ে রয়েছে।
তার শেষ চলচ্চিত্র, “দ্য কেইন মিউটিনি কোর্ট-মার্শাল” ৮০তম ইতালিতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রিমিয়ার হতে চলেছে।।
আরও পড়ুন :টেস্ট ক্রিকেটে অ্যালুমিনিয়াম ব্যাট ব্যবহার করার আশ্চর্য ঘটনা


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র