Home » দাগছোপ হীন জেল্লাদার ত্বক পাবেন আপনিও, আজ থেকেই পাতে রাখুন মরশুমি ফল

দাগছোপ হীন জেল্লাদার ত্বক পাবেন আপনিও, আজ থেকেই পাতে রাখুন মরশুমি ফল

সময় কলকাতা ডেস্ক,৯ আগস্ট:  মাত্রারিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া দাওয়ার প্রবণতা শধুই যে শরীরের ওপর প্রভাব ফেলে,তা কিন্তু একেবারেই নয়।  তীব্র গরমে নাজেহাল অবস্থা সবারই। আর এই গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবাকেই বাইরে যেতে হয়। সেই কারণে ব্ল্যাকহেডস, দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বককে আরও বিধ্বস্ত দেখায়।  যাদের তৈলাক্ত ত্বক,গরমে তাঁদের ত্বকে দাগছোপ দেখা দিতে থাকে। যার কারণে ত্বকের জেল্লা নষ্ট হতে থাকে। এইসব সমস্যার থেকে বাঁচতে মরশুমি ফল দারুণ কাজ করে। এই সমস্যার সমাধানে পরিমাণ মত জল খাওয়া উচিত। গরমকালে অতিরিক্ত ঘাম হবার জন্য শরীরে জলের ঘাটতি থাকে।  এই জলের ঘাটতি পূরণে মরশুমি ফল ছাড়াও আপনি এই পানীয়গুলির ওপর ভরসা রাখতে পারেন –

মরশুমি ফলের রস

গ্রীষ্মকাল এলেই বাজারে তরমুজ,কমলালেবু,আঙ্গুর,শসা,আম ইত্যাদি রসালো ফল পাওয়া যায়। গরমকালে অতিরিক্ত ঘাম হবার জন্য শরীরে জলের ঘাটতি থাকে। জলের অভাবে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। তাই জলের পরিমাণ ঠিক রাখতে প্রচুর পরিমাণে জল খাওয়ার পাশাপাশি ফলের রসও খেতে হবে। ফলের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ ত্বকের উজ্জলতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন    দ্যা এক্সরসিস্ট ও দ্যা ফ্রেঞ্চ কানেকশনের অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত

আমলকী ও আ্যলভেরার রস

ত্বক ভাল রাখতে আমলকী ও আ্যলভেরার এই দুটি জিনিসই খুব উপকারী। প্রতিদিন সকালে আমলকী ও আ্যলভেরার রস মিশিয়ে খেলে ব্রণর সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। এই দুটি উপাদানেই রয়েছে প্রচুর পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট। যা ত্বককে সুস্থ রাখতে ভীষণ জরুরী

হলুদ ও লেবুর রস

হলুদ আ্যন্টিঅক্সিডেন্ট ও আ্যন্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ। দীর্ঘকাল ধরেই হলুদ ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে।ব্রণর হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে হলুদ খুবই উপকারী। অন্যদিকে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ত্বক ভাল রাখার অন্যতম উপাদান। রোজ সকালে খালি পেটে হাফ কাপ জলে দু চামচ পাতিলেবুর রস আর এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন। তাতে ঘরোয়া উপায়েই যত্নে থাকবে ত্বক।

ডাবের জল

গরমকালে ডাবের জলের থেকে ভালো কিছু হয় না। ডাবের জল জলের ঘাটতি মেশানোর পাশাপাশি অনেক সমস্যার সমাধান করে। গরমকালে শরীরের ইলেকট্রোলাইটস এর জোগান দিতে ডাবের জল খুবই উপকারী। এছাড়া ডাবের জল ক্লান্তি দূর করতেও সাহায্য করে।

About Post Author