সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: চুল ভালো রাখার জন্যে নিয়মিত চুলের পরিচর্যা করা প্রয়োজন। পুজোর আগে সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে দিন দিন চুল পড়তে থাকবে। আর চুল হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। তাই চুলের পরিচর্যা করার জন্য প্রোটিন হেয়ার প্যাক কাজে লাগাতে পারেন। প্রোটিন হেয়ার প্যাক চুলের গ্রোথে ম্যাজিকের মত কাজ করে। চুলের সমস্যার সমাধান করতে প্রোটিন হেয়ার প্যাক অন্যতম সমাধান। চুলের পরিচর্যা করতে সপ্তাহে অন্তত দু থেকে তিনদিন তেল মালিশ,প্রোটিন হেয়ার প্যাক,শ্যাম্পু করা,ডিপ কন্ডিশনিং এসবের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঘরোয়া উপায়ে চুলের পরিচর্যা করলে আপনার চুল ও হয়ে উঠবে ঘন,কালো। দেখে নিন চুলের যত্ন নিতে আর কি কি করবেন-

প্রোটিন হেয়ার প্যাক
নিয়মিত চুলের যত্ন নেওয়া প্রয়োজন। তাই সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতেই হবে। এক্ষেত্রে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন আপনি। এতে আপনার চুলও ভালো থাকে। ঘরোয়া হেয়ার প্যাক বাড়িতে বানানোর জন্য হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে নিতে পারেন। সেটি চুলে লাগাতে পারেন সপ্তাহে অন্তত ১ দিন। উপকার পাবেন। এছাড়া, টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
আরও পড়ুন স্বাধীনতা দিবসের আগেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড় থানা, জারি বিজ্ঞপ্তি
অ্যালোভেরা জেল
স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখতে অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই দুই খুব কার্যকরী। এই দুই উপাদান ভালো করে মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করতে পারেন। সেটি স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় লাগিয়ে নিন। বাকি অংশ চুলের ডগা পর্যন্তও লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

ডিপ কন্ডিশনিং
চুলের ঘনত্ব বজায় রাখতে ও আর্দ্রতা মেটাতে সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনিং প্রয়োজন।এতে চুলে আর্দ্রতার ঘাটতি মেটে। ডিপ কন্ডিশনিং করার জন্যে আপনি প্রয়োজনীয় হেয়ার ক্রিম ব্যবহার করতে পারেন। অথবা বাড়িতেও তৈরী করে নিতে পারেন কন্ডিশনিং মাস্ক। ডিম, টক দই এবং আমন্ড অয়েল মিশিয়ে প্রস্তুত করে নিন হেয়ার মাস্ক। আপনার চুলে তা ভালো করে লাগিয়ে নিন। এক ঘন্টা রেখে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন চাঁদের প্রথম দর্শন পেল চন্দ্রযান-৩, প্রকাশ্যে এল ভিডিও
তেল মালিশ
সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে তেল মালিশ করতেই হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল বা নারকেল তেল মাখতে পারেন আপনি। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণে গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে নিন। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত রাখবেন না। এতে চুলের ক্ষতি হবে।
সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু
কর্ম ব্যস্ততার কারণে অনেকেই প্রতিদিন চুল ভেজাতে চান না। এতে স্ক্যাল্প অপরিষ্কার থেকে যায়। ফলে চুল পড়ার সমস্যা অনেকটাই বাড়তে পারে। তাই আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম মেনে চুলের যত্ন নিতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখতে সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন। পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিন। প্রথমে স্ক্যাল্প ভালো করে ঘষে নিন। তারপর ধুয়ে ফেলুন।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে