Home » ৯ উইকেটে জিতে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত

৯ উইকেটে জিতে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত

সময় কলকাতা ডেস্ক, ১২ আগস্ট : চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে   ৯ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত। ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ১৭৮ রানের জবাবে ভারত ১ উইকেটে ১৭৯ রান তুলে নেয়। ওপেনিং জুটিতে ১৬৫ রান করেন যশস্বী ও শুভমান গিল। দুজনেই বড় রান পেয়েছেন।সমতায় ফেরার ম্যাচে ভারতের বোলারদের হয়ে এদিন  সবচেয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। তিনি তিনটি উইকেট পান।

ফ্লোরিডাতে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট নেয়। আর্শদীপ সিং তিনটি উইকেট নিলেও  বোলারদের মধ্যে সেরা ছিলেন কুলদীপ যাদব। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুটি উইকেট পান তিনি। বাংলার মুকেশ কুমার  ডেট ওভারে যথারীতি ভালো বল করেন ও জেসন হোল্ডারের উইকেটটিও পান।

পাল্টা ব্যাট করতে নেমে আগের ম্যাচের দুই ব্যর্থ ওপেনার  মিলেই প্রায় জয়ের লক্ষ্যে পৌঁছে যান। যশস্বী জয়সওয়াল করেন ৫১ বলে ৮৪ অপরাজিত।৪৭ বলে ৭৭ রানে আউট হয়ে যান শুভমান গিল।যশস্বী তিনটি ও শুভমান পাঁচটি ছয় মারেন।তিলক ভার্মা ৭ রানে অপরাজিত থেকে যান। ১৭ ওভার খেলেই জয় লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যসস্বী জয়সওয়ালকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়।এই ম্যাচ অবলীলায় জিতে  ভারত সিরিজের ফল ২-২ করল। সমতা ফেরার ম্যাচে অনেক কিছু প্রাপ্তি হলেও এই সিরিজে ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি যশস্বী জয়সওয়াল। এছাড়াও এই সিরিজে এখনো পর্যন্ত অত্যন্ত ধারাবাহিক মুকেশ কুমার। প্রাপ্তি যাই থাকুক,সব ভালো যার শেষ ভালো। সিরিজে শুভ সমাপ্তির জন্য  পঞ্চম ম্যাচের দিকে তাকিয়ে থাকতেই হবে ভারতীয়দের । সিরিজে সমতায় ফেরার মাত্র ২৪ ঘন্টার মধ্যে  ফ্লোরিডাতেই অনুষ্ঠিত হবে নির্ণায়ক ম্যাচ।

আরও পড়ুন :ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে, একমাত্র গোলদাতা নন্দকুমার

About Post Author