স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অগস্ট: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়া ইতিহাস গড়ল ভারতীয় পুরুষ হকি দল। শনিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে মালয়েশিয়াকে হারাল ভারত। খেলার ফল ৪-৩। ভারতের হয়ে ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের খাতা খোলেন যুগরাজ সিং।

যদিও এরপর ম্যাচে ছন্দপতন হয় ভারতের। পরপর তিন গোল হজম করে বেশ বিপাকে পরে যায় ক্রেগ ফুল্টনের ছেলেরা। ভারতীয় রক্ষণকে বোকা বানিয়ে গোল করে একের পর এক গোল তুলে নেয় মালেশিয়া। তাঁদের হয়ে গোলাগুলি করেন অজরাই আবু কামাল, রাজি রহিম এবং এম আমিনুদ্দিন। একটা সময় ভারতীয় রক্ষণকে দেখে বিধ্বস্ত মনে হচ্ছিল। তবুও দমে যায় নি তাঁরা।
আরও পড়ুন ৯ উইকেটে জিতে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত

৪৫ মিনিটে ম্যাচে প্রত্যাবর্তন করে ভারত।সুখজিতকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ভারত। গোল করতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। এই গোলের মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে উপূর্যুপুরি আক্রমণে ম্যাচে সমতা ফেরায় নীল জার্সিধারীরা। ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন গুরঞ্জত সিং। একসময় যখন মনে হচ্ছিল ম্যাচের ভাগ্য টাইব্রেকারে গড়াতে পারে।

৫৬ মিনিটে ভারতের হয়ে অন্তিম গোলটি করেন আকাশদীপ সিং। মনদীপের পাস থেকে হাফ টার্ন করে জোড়ালো শটে বল জালে জড়ান আকাশ। গোটা প্রতিযোগিতায় ছন্দে ছিলেন না আকাশ, তবে কথায় বলে ওস্তাদের মার শেষ। এনিয়ে চতুর্থবারের জন্য এই খেতাব জিতে নজির স্থাপন করল ভারত। এর আগে ৩ বার এই ট্রফি জয় করে পাকিস্তানের সঙ্গে যুগ্ম শীর্ষে ছিল ভারত। তবে এবারের জয়ের ফলে পাকিস্তানকে টপকে গেল ভারত।
আরও পড়ুন ডুরান্ডে ডার্বির শাপমোচন ইস্টবেঙ্গলের


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের