সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: প্রতি বছরের মত এ বছরও দর্শকের উপস্থিতিতে রেড রোডে ফের উদযাপিত হতে চলেছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগেই আটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেড রোডে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে রেড রোড। শনিবার থেকেই নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভিভিআইপি এবং দর্শকদের নিরাপত্তার কথা ভেবে রেড রোড সংলগ্ন এলাকা ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডেপুটি কমিশনার। সঙ্গে থাকবেন একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনারও।

জানা গিয়েছে,স্বাধীনতা দিবসে রেড রোডে ২ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। সেইসঙ্গে শহরের বিভিন্ন জায়গায় গেস্ট হাউজে চেকিং করবে কলকাতা পুলিশ। বিভিন্ন জায়গায় ৬টি ওয়াচ টাওয়ার বসবে। পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে ৬টি। তার মধ্যে ৮৬টি সেক্টর থাকবে। ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন ১৭ জন। এছাড়াও ট্রাফিকের জন্য আরও ২জন থাকছে। এছাড়াও ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইনস্পেক্টর থাকছেন। কিউআরটি টিম, ৪টি স্যান্ড ব্যাগ মোর্চা, ১১টি স্যান্ড ব্যাগ বাঙ্কারও থাকছে।
আরও পড়ুন ভোট পরবর্তী হিংসার জের, হাড়োয়ায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

জানা গিয়েছে, এ বছর স্বাধীনতা দিবসের দিন রাজ্যের ছ’জন আইপিএস অফিসারকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুরস্কারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব। অন্যদিকে, চিফ মিনিস্টারস পুলিশ মেডেল পাচ্ছেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন