Home » ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা! নিহত ১,আহত ৬

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা! নিহত ১,আহত ৬

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। মিনাপলিসে দুই আততায়ীর এলোপাথাড়ি গুলিতে নিহত ১। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এদিকে আহত ৬। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি রক শোয়ের জন্য মিনাপলিসে বহু মানুষের জমায়েত হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন আচমকাই সেখানে হাজির হয় ওই ২ আতাতায়ী। এরপরই তারা এলোপাথারি গুলি চালাতে থাকে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যদিকে, এই ঘটনা কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। মার্কিন পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই দুই আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এর আগে গত শনিবারই ওয়াশিংটন ডিসির রাজপথে বন্দুকবাজের হামলায় ৩ জনের মৃত্যু হয়েছিল। এক সপ্তাহ যেতে না জেতেই  ফের রক্তাক্ত হল আমেরিকা।


গত মাসেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল আমেরিকা। আমেরিকার একটি স্কুলে বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে নিহত হন ২ জন,আহত ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় একটি স্কুলে সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসে রিচমন্ড পুলিশ। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। মুহূর্তের মধ্যে স্কুল চত্বর খালি করে দেওয়া হয়।

আরও পড়ুন   নিজেকে বাঁচাতে পুলিশের ওপর হিংস্র পিটবুল লেলিয়ে দিলেন মার্কিন মহিলা

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, ঘটনার জেরে যেই দুজন মারা গিয়েছে,তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। এদিকে, এলোপাথারি গুলিতে আহতদের তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালা ভর্তি করা হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনকারী এক বন্দুকবাজকে গ্রেফতার করে। তবে, এদিন ঠিক কি কারণে এই হামলা,তা এখনও পর্যন্ত জানা যায়নি। ওই ঘটনার পরই হামলাকারীর বিরুদ্ধে খুন, খুনের পরিকল্পনা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলেই জানিয়েছিল রিচমন্ড পুলিশের অন্তর্বর্তী প্রধান রিক এডওয়ার্ডস।

About Post Author