Home » এবার যুদ্ধের বলি ইউক্রেনের দুই উদীয়মান সঙ্গীতশিল্পী তরুণী

এবার যুদ্ধের বলি ইউক্রেনের দুই উদীয়মান সঙ্গীতশিল্পী তরুণী

সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট : দুই উদীয়মান সঙ্গীতশিল্পী, দুই তরুণী – তারা প্রেম এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে গাইত তাদের গান ,  দুই উদীয়মান শিল্পীর গানের কলি ইউক্রেনীয়দের আশা এবং আশঙ্কাকে  বিগত দেড় বছর ধরে প্রতিফলিত করে চলেছিল কারণ দেশটির দক্ষিণে তাদের নিজ শহর জাপোরিঝিয়া থেকে কয়েক মাইল দূরে নৃশংস যুদ্ধ চলছিল। কিন্তু দুই উদীয়মান শিল্পী আর গাইবে না। এখন দুই তরুণী কবরে শুয়ে, নিজেদের কবরে বাজছে তাদের বাদ্যযন্ত্রের বিলাপ।

ইউক্রেনের  স্ট্রিট মিউজিশিয়ান  অষ্টাদশী শ্বেতলানা সিমেইকিনা, এবং একুশ বছরের ক্রিস্টিনা স্পিটসিনা জাপোরিঝিয়ায় একটি আবাসিক এলাকায় একটি রাশিয়ান রকেট হানায় নিহত হয়েছেন।তাদের মৃত্যু — এবং তাদের রাস্তায় গান গাওয়ার একটি ভিডিও যা রুশ হামলার কয়েক ঘণ্টা আগে শুট করা হয়েছিল — ইউক্রেনের সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের ঢেউ তুলেছিল, হাজার হাজার মানুষ দুই উদীয়মান শিল্পীর  প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছিল।

শুক্রবার যেখানে দুই উদীয়মান শিল্পীকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছিল সেই কবরস্থান থেকে, স্বিতলানার বাবা ইউরি সিমেইকিন বলেছেন যে, ” মেয়েরা সঙ্গীতের সাথে আজন্ম জড়িয়ে থেকেছে। ২০২২সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই  তারা জুটি বেঁধে গাইছিল একসাথে। ”  জুটি ভেঙে গিয়েছে কারণ শ্বেতলানা  ও ক্রিস্টিনা এখন শেষঘুমে।

আরও পড়ুন :মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে বিতর্কিত পোস্ট, প্রিয়াঙ্কা গান্ধির নামে মামলা দায়ের বিজেপির

ইউক্রেনের প্রশাসনিক আধিকারিকরা বলেছেন যে,  একটি রাশিয়ান রকেট গত সপ্তাহে জাপোরিঝিয়ায় একটি আবাসিক এলাকায় আঘাত হানে, এতে শ্বেতলানা এবং ক্রিস্টিনা নিহত হয় এবং ১১ মাস বয়সী এক শিশু সহ আরও ৯ জন আহত হয়।হামলায় একটি গির্জা ও দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।।

আরও পড়ুন :বারাসাতের সুবর্ণপত্তনম : স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি-বিজড়িত গৌরবোজ্জ্বল ভূমি

About Post Author