সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: জিলিপি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। অনেকের বাড়িতেই মাঝে মধ্যে অতিথিদের আনাগোনা লেগেই থাকে। আর বাঙালির মিষ্টি খাওয়ার জন্য আলাদা করে কোন অনুষ্ঠানের প্রয়োজন নেই। এবার চেনা পদের অচেনা বদল দেখতে বাড়িতেই বানিয়ে ফেলুন আনারসের জিলিপি। বাজারে এখন ভালো আনারস পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে উপভোগ করতে বানিয়ে ফেলতে পারেন আনারসের জিলিপি। ফল আর মিষ্টির মেলবন্ধনে তৈরি আনারসের জিলিপি একেবারে চেটেপুটে খাবে সকলেই। আনারসের জিলিপি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
আনারস গোল গোল করে কাটা- ২ কাপ
ময়দা-২০০ গ্রাম
ইস্ট-১০ গ্রাম
চিনি-২০০ গ্রাম
আনারসের এসেন্স- পরিমাণ মতো
তেল-পরিমাণ মতো
জাফরান-পরিমাণ মতো
আরও পড়ুন ছুটির দিন বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের কাশ্মীরি চিকেন

রন্ধন প্রণালী
প্রথমেই একটি পাত্রে ময়দা, ইস্ট, জল ও জাফরান একসঙ্গে মিশিয়ে দেড় ঘণ্টা মতো রেখে দিন। প্রায় দু-ঘণ্টা পর এই মিশ্রণে চিনি ও জল মিশিয়ে ফুটিয়ে নিন। ঘন রস তৈরি হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আনারস এসেন্স মিশিয়ে দিন। এবার গোল গোল করে কাটা আনারসের টুকরো গুলোকে ময়দার মিশ্রণে ডুবিয়ে নিয়ে ডুবো তেলে ভেজে নিন। লক্ষ্য রাখবেন আনারসের টুকরোগুলো যেন লাল করে ভাজা হয়। এরপর তৈরি করা ওই রসে প্রায় তিরিশ মিনিট মতো ডুবিয়ে রাখুন। এবার ওই জিলিপির উপর বাদাম, জাফরান ও অন্যান্য ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আনারসের জিলিপি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি