সময় কলকাতা ডেস্ক, ১৪ আগস্ট: কাজের চাপে নিজের যত্ন নেওয়ার সুযোগ খুব কমই থাকে। এর ফলে শরীরের উপর যেমন চাপ পড়ে তেমনই মনেও কিন্তু এর প্রভাব পরে। শরীরচর্চা করার সময় না থাকলে শরীর সুস্থ রাখতে জোর দিতে হবে কিছু স্বাস্থ্যকর খাওয়াদাওয়ায়। তার মধ্যে যাঁদের সুগার আছে, তাঁদের রোজ স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। রক্তে শর্করার পরিমাণ কম করতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা নিয়ম ও সময় মেনে কিছু স্বাস্থ্যকর খাবার খান। এই তালিকায় রয়েছে-

বিভিন্ন প্রকার ডাল
ডাল অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। মুগ, মুসুর, অড়হড়, বিউলির ডাল অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ। বিভিন্ন প্রকার ডাল কিন্তু পুষ্টি গ্রহণের অন্যতম উৎস। কাজের ব্যস্ততা থাকলেও রোজের খাবারে ডাল রাখুন।
শাক সবজি ও ফল
শরীরকে সুস্থ রাখতে সবুজ শাকসব্জি ও ফলের বিকল্প নেই। তাই অফিসের টিফিনে মুখরোচক ভাজাভুজি না খেয়ে একটা বা দুটো মরসুমি ফল খান। এছাড়াও অল্প সময় বার করে অল্প তেল আর সবজি দিয়ে বানিয়ে আনতে পারেন যে কোনও স্বাস্থ্যকর পদ।
আরও পড়ুন ত্বকে শিথিলতা দূর করতে ভরসা রাখুন এই খাবারগুলির ওপর

জল
শরীর আর্দ্র রাখতে ও ত্বকের যত্ন নিতে জল অত্যন্ত অপরিহার্য একটি উপাদান। বাড়ির বাইরে থাকলে অনেকেই সময় মত জল খেতে ভুলে যান। জল না খাওয়ার অভ্যাসে শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ। তাই কাজের ফাঁকে শত ব্যস্ততাতেও জল খেতে ভুলবেন না। একেবারে বেশি জল খাওয়ার দরকার নেই। বারবার অল্প করে জল খান।
সাদা ভাত ও রুটি
ওজন নিয়ন্ত্রণে রাখতে সাদা ভাত খান না অনেকেই। কেউ কেউ আবার এড়িয়ে চলেন রুটিও। কিন্তু ভিতর থেকে শরীরকে সুস্থ রাখতে ভাত, রুটির জুড়ি মেলা ভার। পরিমাণে অল্প হলেও রোজের খাবারে ভাত বা রুটি রাখাটা খুবই জরুরী। তাতে সারাদিনের কাজের পর শরীর ভালো থাকবে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?