Home » কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কার্যকরী লাল শাক

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দারুণ কার্যকরী লাল শাক

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্ট: লাল শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় লাল শাক দারুণ কাজ করে। এছাড়াও লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি২, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যারোটিন, আয়রন ও অন্যান্য খনিজ পদার্থ। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভালো কাজ দেয়। এই শাকের গুণাগুণ গুলি শরীরের নানান রোগ উপশমে কাজে লাগে। এটি খেতেও যেমন সুস্বাদু তেমন কাজেও সর্বেসর্বা। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির একমাত্র সহজ উপায় হল লাল শাক। এছাড়াও রক্তশূন্যতা রোধ, দৃষ্টি ভালো রাখতে, ওজন কমাতে লাল শাক দারুণ কাজ করে। আসুন দেখে নেওয়া যাক লাল শাকের কিছু গুনাগুন-

কোষ্ঠকাঠিন্য
যারা কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যায় ভোগেন তারা এই শাক খেতে পারেন। এই শাকে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার জাতীয় পদার্থ থাকে যেগুলি খাবার হজম করতে খুবই সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য জনিত রোগ থেকে রেহাই পাওয়া যায়।

দৃষ্টিশক্তি ভালো রাখে
লাল শাকের প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটি চোখের জন্য খুবই উপকারী তাছাড়াও এতে ভিটামিন সি ও থাকে যেটি রেটিনার ক্ষমতা বৃদ্ধি করে। যারা গ্লুকো মিয়া ভুগছেন তারা নিয়মিত লাল শাক খেতে পারেন।

আরও পড়ুন     ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চান? আজ থেকেই খান এই ৫টি ফল


চুলের সমস্যা
প্রত্যেক মেয়েদের বর্তমানে চুল পড়ার সমস্যা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাদের এই ধরনের চুল পড়া সমস্যা আছে তারা লাল শাক বেটে রস করে সেটির মধ্যে অল্প একটু নুন মিশিয়ে খেতে পারেন এতে চুল মজবুত হয় ও চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ডায়াবেটিস
যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই লাল শাক খেতে পারেন। এই শাক রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।
ওজন কমাতে সহায়ক
যারা স্থুলতা এবং ওজন বেশি সমস্যায় ভোগেন এই লাল শাক খেতে পারেন কারণ এতে ক্যালরির পরিমাণ খুবই কম থাকে। তাই এটি ওজন বৃদ্ধি হতে দেয় না উল্টে ওজন হ্রাস করতে এটি খুবই সহায়ক।

About Post Author