সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। পড়ুয়াদের পাশাপাশি নাগরিক সমাজও পথে নেমে আন্দোলন শুরু করেছে। এবার যাদবপুর কাণ্ডে ধর্ণায় বসতে চলেছে তৃণমূলের ছাত্র পরিষদ। সূত্রের খবর, আগামী ১৬ আগস্ট যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড চত্বরে ধর্ণা কর্মসূচি নেবে তৃণমূল ছাত্র পরিষদ। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরেই ধর্না কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় মিলে কর্মসূচির রূপরেখা তৈরি করতে শুরু করে দেন। এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগিং ইস্যুতে সরব হয়েছে একাংশ পড়ুয়াও। একই অভিযোগ অধ্যাপকদের একাংশেরও।
আরও পড়ুন ‘মণিপুরে শান্তি ফিরে এসেছে’, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

এদিকে,যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় অ্যান্টি র্যা গিং কমিটির সুপারিশ কার্যকর করার আবেদন জানিয়েছেন আইনজীবী সায়ন বন্দোপাধ্যায়। আইনজীবীর সেই আবেদনেই সায় দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ। র্যা গিংয়ের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, র্যা গিংয়ের বিরোধিতায় সুপ্রিম কোর্টের নির্দেশে আর.কে রাঘবন কমিটি যে গাইডলাইন তৈরি করেছে, তা প্রয়োগের আবেদন জানানো হয়েছে। এক্ষেত্রে প্রাক্তন কোনও বিচারপতির নেতৃত্বে কমিটি তৈরি করে গাইডলাইন কার্যকরের কথাও জানানো হয়েছে। মামলাকারীর মতে, অ্যান্টি র্যা গিং কমিটির সুপারিশ হলে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে র্যা গিংয়ের দাপট কমবে।
আরও পড়ুন আয়ারল্যান্ড সফরে ভারতীয় দল,দীর্ঘদিন পর দলের সঙ্গে বুমরা

উল্লেখ্য,যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় হস্টেলের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে ব়্যাগিংয়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আগেই। রবিবার গ্রেফতার করা হয়েছে মনোতোষ এবং দীপশেখর নামের আরও দুই ছাত্রকে। এবার সেই দীপশেখর দত্তর আইনজীবীও ধৃত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ব়্যাগিংয়ের অভিযোগ তুললেন! তাঁর দাবি, সৌরভ দীপশেখরকেও র্যা গিং করেছে। দীপশেখর নিজেও ব়্যাগিং-এর শিকার। জানা গিয়েছে, বাঁকুড়ার বাসিন্দা দীপশেখর দত্ত, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং হুগলির বাসিন্দা মনোতোষ ঘোষ, সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্রের খবর, ধৃত সৌরভকে জেরা করেই মনোতোষ ও দীপশেখরের নাম উঠে এসেছে। জানা গিয়েছে, এই মনোতোষের ঘরেই ‘গেস্ট’ হিসেবে মৃত ওই পড়ুয়াকে রাখার ব্যবস্থা করা হয়েছিল বলেও এফআইআরে জানিয়েছিলেন মৃত পড়ুয়ার বাবা রমাপ্রসাদ কুণ্ডু। রবিবারই মনোতোষ ও দীপশেখরকে আদালতে তোলা হলে দুই ছাত্রের তরফেই আদালতকে বলা হয়, তাঁদের নামে কোন এফআইআরে নেই। তাহলে কীভাবে তাঁদেরকে হত্যার মামলায় গ্রেফতার করা হচ্ছে? এই ঘটনায় অনেকেই জড়িত। অনেকের বয়ানেই ব়্যাগিংয়ের কথা জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে এমন অত্যাচার চলে আসছে দীর্ঘদিন ধরেই। এরপরেই সৌরভের মতো ধৃত দুই ছাত্র দীপশেখর এবং মনোতোষকে ২২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা