সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্ট: সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন দক্ষিণী মালাবার মটন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন দক্ষিণী মালাবার মটন। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই দক্ষিণী মালাবার মটন খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। দক্ষিণী মালাবার মটন বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। দক্ষিণী মালাবার মটন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস- ১ কেজি
গোটা ধনে-২ টেবিল চামচ
শুকনো লঙ্কা-৪টি
গোটা গোলমরিচ-১ টেবিল চামচ
নারকেল কোরা-১ কাপ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা- ৪টি
কারি পাতা-১০-১২টি
পেঁয়াজ-৪টি
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
পাতিলেবু-১টি
তেল-আধ কাপ
নুন-স্বাদ মতো
আরও পড়ুন ‘মণিপুরে শান্তি ফিরে এসেছে’, লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রন্ধন প্রণালী
প্রথমে কড়াইয়ে অল্প তেল গরম করে গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন। এতে নারকেল কোরা দিয়ে ঢিমে আঁচে পাঁচ মিনিট নাড়াচাড়া করুন। এবার মশলা দেওয়া নারকেল কোরা নামিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা, মাংসের টুকরো দিয়ে দিন। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস দিয়ে নাড়তে থাকুন। এরপর পিষে রাখা মশলা কড়াইয়ে দিয়ে দিন। দরকারে সামান্য জলও আপনি দিতে পারেন। ভাল করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চাপা দিন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে আরও মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। ভাত কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন দক্ষিণী মালাবার মটন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি