Home » ডুমুর চাষ আগামী দিনের কৃষকদের কাছে হতে পারে আশীর্বাদ

ডুমুর চাষ আগামী দিনের কৃষকদের কাছে হতে পারে আশীর্বাদ

সময় কলকাতা ডেস্ক, ১৮ আগস্ট : ডুমুর ফুল হয় ঠিকই কিন্ত চোখে দেখেছেন আর কজন? ডুমুর ফল প্রায় সকলেই দেখেছেন। ডুমুর ফলের খাদ্যগুণ অসামান্য। খাদ্য গুণের কারণে ডুমুরের চাহিদা বাড়ছে।  ডুমুর বছরের প্রায় অধিকাংশ সময়  পাওয়া গেলেও সর্বত্র সহজলভ্য নয়। তাই কৃষিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে  ডুমুর চাষকে একটি লাভজনক চাষ হিসেবে ধরা যায় এবং মনে করা হচ্ছে ডুমুর চাষ আগামী দিনে কৃষকদের কাছে আদর্শ চাষ হিসেবে গণ্য হতে পারে। ডুমুর চাষ কীভাবে করবেন জানার আগে ডুমুরের খাদ্যগুণ জেনে নেওয়া দরকার।

ডুমুর ফল হজমে সাহায্য করে,প্রচুর ফাইবার রেচনে সাহায্য করে, ক্যালাসিয়াম ও পটাসিয়াম সমৃদ্ধ ডুমুর অন্ত্রের স্বাস্থ্য উন্নতি করে। ডুমুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলে কোষের ক্ষতি প্রতিরোধ করে। ডুমুর রক্তচাপ সুষ্ঠ রাখতে সহায়তা করে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস থাকার কারণে হাড়কে মজবুত রাখতে সাহায্য করে।ডুমুর বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

কৃষিবিদদের মতে, কৃষকদের কাছে ভবিষ্যতের আশীর্বাদ হতে পারে ডুমুর চাষ। ডুমুর চাষে আয় যথেষ্ট। ডুমুর গাছের সবটাই ব্যবহার যোগ্য।  ছোটো ছোটো ডাল পালা হিন্দু ধর্মের পুজর কাজে ব্যবহার করা হয়। তাই শহর বা শহরতলীর মানুষেরা অর্থ খরচ করে কেনেন। ডুমুরের চারা তৈরি করে বিক্রি করা । তাঁরা পাইকারি মূল্য প্রায় যথেষ্ট ভালো । বাজারে এক কেজি ডুমুর বিক্রি হয় ৫০-১০০ টাকায়। ডুমুর গাছে পোকামাকড়ের আক্রমন অনেকটাই কম। এক একর জায়গায় ডুমুর চাষ করলে চাষের খরচ বাদে লাভ হবে লক্ষাধিক টাকা। চাহিদা যেভাবে বাড়ছে, ডুমুরের দাম বাড়তে বাধ্য।

চাষ করবেন কীভাবে জানার আগে জানুন যে,ডুমুর প্রায় সারাবছরই হয়ে থাকে। দুই ভাগ বেলে ও দোআঁশ মাটি এবং একভাগ গোবর সার, কুড়ি থেকে চল্লিশ গ্রাম এসএসপি সার, পটাশ দুইশো গ্রাম একত্রে মিশিয়ে সঠিকভাবে মাটি তৈরি করতে হবে। মাটি যখন খুব ঝুরঝুরে হবে তখন বীজ বপন করা উচিত। এমন জায়গায় রোপণ করতে হবে যেখানে যথেষ্ট পরিমাণে সূর্যালোক প্রবেশ করে। সাধারণত এটি দুই থেকে তিন বছরের মধ্যে ফল ধারনে উপযোগী হয়। গ্রীষ্মের শেষে বা শরতের শুরুতে এর ফল ধারন শুরু হয়। চারা রোপণের প্রথম দিকে জল কম পরিমানে দিতে হবে। এবং যত গাছের আকার বৃদ্ধি পাবে ততই জলের পরিমানও বাড়াতে হবে। তবে হ্যাঁ গাছের গোঁড়ায় জল জমতে দেওয়া চলবে না। মনে রাখবেন ডুমুর গাছ সাধারণত কাটিং পদ্ধতিতে ভাল হয়। সামান্য মনোযোগ রাখলেই ডুমুরের ফলন যথেষ্ট হতে পারে।

About Post Author