Home » ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে কুমড়ো খান

ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে কুমড়ো খান

সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্ট: রোজকার কর্মব্যস্ততার কারণে শরীরের উপর যেমন চাপ পড়ে তেমনই মনেও কিন্তু এর প্রভাব পরে। শরীরচর্চা করার সময় না থাকলে শরীর সুস্থ রাখতে জোর দিতে হবে কিছু স্বাস্থ্যকর খাওয়াদাওয়ায়। তার মধ্যে যাঁদের সুগার আছে, তাঁদের রোজ স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ডায়াবেটিস রোগীরা পুরোপুরি সুস্থ কখনই হতে পারে না। এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন। এক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা নিয়ম ও সময় মেনে কিছু স্বাস্থ্যকর খাবার খান। এক্ষেত্রে আপনি কুমড়ো খেতে পারেন। এটি স্বাস্থ্যগুণ সম্পন্ন এক সবজি। এই সবজি নিয়মিত খেলে বহু শরীরিক সমস্যা দূর হতে পারে। কেননা কুমড়োতে রয়েছে ভিটামিন, পটাশিয়াম, ক্যালশিয়াম, ফাইবার, ফোলেট, কপার ও ম্যাগনেশিয়াম। এই প্রতিটি উপাদানই শরীরের জন্য খুবই উপকারী। দেখা গিয়েছে নিয়মিত কুমড়ো খেলে হাড় শক্ত হয়ে যায়। আসুন কুমড়োর স্বাস্থ্য গুনাগুন জেনে নেওয়া যাক-

ডায়াবিটিস রোগীদের জন্য
কুমড়োয় রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার। পাশাপাশি ভরপুর ভিটামিন সি রয়েছে। এই সব মিলিয়ে ইনসুলিনের কার্যকারিতা শরীরে বাড়িয়ে দিতে পারে এই সবজি। ফলে রক্তে সুগার থাকে নিয়ন্ত্রণে।
হাড় শক্ত করে
কুমড়োর মধ্যে ভালো পরিমাণে ক্যালশিয়াম রয়েছে। এই ক্যালশিয়াম হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পারে। তাই হাড়ের বা জয়েন্টের সমস্যায় ভুগলে অবশ্যই খাবারের তালিকায় রাখতে পারেন কুমড়ো।

আরও পড়ুন    পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দারস্থ সিবিআই


ইমিউনিটি বাড়ায়
আমাদের শরীরে ইমিউনিটির খুবই প্রয়োজন। কেননা ইমিউনিটি বেশি থাকলে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। এক্ষেত্রে কুমড়োর মধ্যে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে পারে ইমিউনিটি।
পেটের সমস্যা দূর করে
কুমড়োর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার। এই ফাইবার শরীরের পক্ষে খুবই ভালো। এমনকী পেটে ভালো রাখতেও পারে ফাইবার। এক্ষেত্রে পেট পরিষ্কার হয়ে যায়। এমনকী গ্যাস, অ্যাসিডিটির সমস্যাও কমে।

About Post Author