সময় কলকাতা ডেস্ক, ২১ আগস্ট: গ্রাহকদের জন্য এবার ২০০ টাকারও নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এই প্ল্যানগুলির বৈধতা খুব বেশিদিন না হলেও আপনি ৩ জিবি পর্যন্ত ডেটার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা। আর কিছুদিনের মধ্যেই বিএসএনএল ৪জি চালু হয়ে যাবে। যার কারণে এই রিচার্জ করলেই আপনি অনেক সুযোগ পেয়ে যাবেন। যদিও খুব শীঘ্রই রিচার্জের দাম বাড়াতে চলেছে টেলকো সংস্থাগুলি। প্রিপেড এবং পোস্টপেড, উভয় ক্ষেত্রেই বাড়তে চলেছে দাম। তবে প্রতিযোগিতার বাজারে গ্রাহক টিকিয়ে রাখতে কমদামি রিচার্জের দিকেই ঝুঁকছে ভিআই,এয়ারটেল,বিএসএনএল-র মতো টেলকো সংস্থাগুলি। দেখে নিন বিএসএনএল-র এই রিচার্জে আপনি কি কি সুবিধা পাবেন-
আরও পড়ুন ত্বকের নমনীয়তা এবং উজ্জ্বলতা বজায় রাখতে বাড়িতেই বানান ফলের ফেসপ্যাক

বিএসএনএল-এর সবথেকে কমের প্ল্যানটি হল ১৬ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ১ দিন। আর এই এক দিনের জন্যই গ্রাহকরা ২ জিবি ডেটা পেয়ে যাবেন। যাঁদের বৈধ প্ল্যান রয়েছে, তাঁদের চালু প্ল্যানে ডেটার কোটা শেষ হয়ে গেলেই অনায়াসে ১৬ টাকা রিচার্জ করতে পারেন। বিএসএনএল-এর ৯৪ টাকারও একটি প্রিপেড রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। এই প্ল্যানে আপনি ৩ জিবি ডেটার সঙ্গে ২০০ মিনিটের ভয়েস কলিং-এর সুবিধাও পাবেন। এছাড়াও ৯৭ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ২জিবি ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানের বৈধতা মাত্র ১৫ দিন। একইসঙ্গে ১৯৮ টাকার একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানের বৈধতা ৪০ দিন। এই প্ল্যানে আপনি প্রায় দেড় মাস ২ জিবি করে ডেটা পেয়ে যাবেন।
আরও পড়ুন পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

অন্যদিকে,গ্রাহকদের জন্য ২৯৬ টাকার একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া। এই প্ল্যানের বৈধতা একমাস অর্থাৎ ৩০ দিন থাকবে বলেই জানা গিয়েছে। নতুন প্রিপেড প্ল্যান সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং সহ আরও অনেক সুবিধা। সংস্থার তরফে জানা গিয়েছে,২৯৬ টাকা রিচার্জ করলে আপনি নতুন প্ল্যানে আপনি ২৫জিবি ডেটা পাবেন। তবে,২৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনাকে ৫০পি/এমবি-তে চার্জ দিতে হবে। এছাড়াও ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। সেইসঙ্গে ভিআই মুভিজ এবং টিভি ক্লাসিকের অ্যাক্সেস পাবেন। যার মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন। এছাড়াও ২৯৬ টাকার রিচার্জ ভাউচারের সঙ্গে আপনি ৩০ দিনের ভ্যালিডিটির ২টি রিচার্জ কুপনও পেয়ে যাবেন।


More Stories
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে